Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী রবিবার (Kolkata Metro Rail) অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। অনেক পরীক্ষার্থীকে সকালে বিভিন্ন কেন্দ্রে পৌঁছতে হবে। সেই কারণেই এদিন মেট্রোর সময়সূচিতে কিছু বদল আনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্লু লাইনে আগেভাগে চলবে মেট্রো (Kolkata Metro Rail)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে (Kolkata Metro Rail) সাধারণত রবিবার মেট্রো একটু দেরিতে শুরু হয়। কিন্তু আগামী রবিবার মোট ১৩৬টি মেট্রো চালানো হবে-উভয় দিকেই ৬৮টি করে।
- দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো: সকাল ৮টা
- শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ৪ মিনিট
দিনের শেষ মেট্রোর সময় কিন্তু একই থাকবে।
- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো: রাত ৯টা ৩০ মিনিট
- দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো: রাত ৯টা ৩৩ মিনিট
এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদমমুখী শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৩ মিনিটে।

গ্রিন লাইনে পরিষেবা ১ ঘণ্টা দেরিতে শুরু (Kolkata Metro Rail)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনেও ওইদিন বিশেষ সময়সূচি থাকবে।
এদিন মোট চলবে ১১০টি মেট্রো-৫৫টি আপ এবং ৫৫টি ডাউন।
- হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা
- সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো: সকাল ৯টা ২ মিনিট
আরও পড়ুন: Andre Russell: আইপিএল ছাড়লেন রাসেল, জানালেন অবসরের আসল কারণ!
শেষ মেট্রোর সময় পরিবর্তন হয়নি।
- হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো: রাত ৯টা ৪৫ মিনিট
- সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো: রাত ৯টা ৪৭ মিনিট

অন্য লাইনগুলোর পরিস্থিতি
- ইয়েলো লাইনে পরিষেবা চলবে নিয়মমাফিক।
- কিন্তু পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার সারাদিন মেট্রো চলবে না।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীরা যাতে সহজে পৌঁছতে পারেন, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা। যাত্রীদের সকালেই সময়সূচি দেখে বেরোনোর অনুরোধ করা হয়েছে।


