Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের ১৭ আগস্ট পর্যন্ত দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত(Shatadru HC)। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
অরূপের রক্ষাকবচে শতদ্রুর মামলা (Shatadru HC)
মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তীব্র ভর্ৎসনা করেও ১৭ আগস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত জানিয়েছিল, এই সময়ের মধ্যে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের দেওয়া শর্তে বলা হয়েছিল, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া শহর ছাড়তে পারবেন না। পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। তদন্তের স্বার্থে ৪৮ ঘণ্টা সময় দিয়ে হাজিরার জন্য নোটিশ পাঠাতে পারবে তদন্তকারী। নোটিশ অনুযায়ী নির্দিষ্ট দিনে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে।
কিন্তু, আদালতের রক্ষাকবচ পেয়েও গত ১৫ জুন হাজিরা এড়িয়েছেন এবং তদন্তেও সহযোগিতা করেননি অরূপ বিশ্বাস। তাই অরূপ বিশ্বাসকে আদালতের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
মেসি কাণ্ডে জোর করে অতিরিক্ত টিকিট নেওয়া, ব্ল্যাকমেইল, টিকিট ব্ল্যাকের মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেন মেসি ট্যুরের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার ভিত্তিতেই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে একাধিক নোটিশ দেওয়া হয়। প্রতিবারই হাজিরা এড়িয়ে যান অরূপ। উল্টে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের পাশাপাশি রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অরূপ বিশ্বাস। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য গত শুনানিতে অরূপ বিশ্বাসকে তীব্র ভর্ৎসনা করেন(Shatadru HC)।
আরও পড়ুন: Abhishek Banerjee House: কালীঘাটের বাড়িতে বেআইনি অংশ মাপজোক, অভিষেকের বাড়িতে সমীক্ষা শুরু
অরূপ বিশ্বাসকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে মোটেও মেনে নিতে পারেননি মেসি সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি আগেই জানিয়েছিলেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চে যাবেন। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টেও যাবেন(Shatadru HC)। সেইমতো, মঙ্গলবার অরূপ বিশ্বাসের রক্ষাকবচের সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন শতদ্রু দত্ত।



