Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপবিন্যাস জানা যাবে। তার আগের দিন লিয়োনেল মেসির কথায় শুরু হল নতুন করে জল্পনা (Lionel Messi)। মেসি জানিয়েছেন, বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয়।
জল্পনা বাড়ালেন এলএমটেন (Lionel Messi)
ফুটবল বিশ্বকাপের আগে উত্তেজনার পারদ দিনদিন বাড়ছে। শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। তার আগের দিন মেসির কথায় জল্পনার সূত্রপাত। সমর্থকদের মনে নতুন করে আশঙ্খা সৃষ্টি হয়েছে যে তবে কি মেসিকে বল পায়ে ম্যাজিক দেখতে দেখা যাবে না বিশ্বকাপে? মেসি জানিয়েছেন, বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয়। হয়তো বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারেন তিঁনি। পাশাপাশি, পরের বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন লিয়ো (Lionel Messi)।
এক সাক্ষাৎকারে বিশ্বকাপ সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হন মেসি আর সেখানেই ২০২২ বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘এটা নিয়ে আমাদের (আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনি) মধ্যে অনেক কথা হচ্ছে। আমাদের কোচ লিওনেল স্কালোনি ব্যাপারটা বুঝেছেন। এটা নিয়ে আলোচনাও হয়েছে। তবে আমার আশা বিশ্বকাপ খেলতে পারব। আগেও একাধিকবার বলেছি ২০২৬ বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। তবে সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। কিন্তু সেটাও আমার কাছে আলাদা অনুভূতি হবে।’ তাঁর এই কথায় সিঁদুরে মেঘ দেখছেন ফুটবল ভক্তরা।

২০২২ সালে বিশ্বকাপের খেতাব জয়ের স্বপ্নপূরণ হয় মেসি এবং মেসি ভক্তদের। বিশ্বকাপ জেতার অনুভূতি প্রসঙ্গে মেসি বলেন, ‘বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। বিশেষত আর্জেন্টিনার কাছে। আমরা একটা অন্য ধারণা নিয়ে বাঁচতে ভালবাসি (Lionel Messi)।’

আরও পড়ুন: Ashes Series: অজি অধীনে বাজবল, ৪৪ রানে এগিয়ে স্মিথরা
আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে আশাবাদী মেসি। এলএমটেন বলেন, ‘আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। বছরের পর বছর সেটা সবাই দেখেছে। স্কালোনি আসার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। দলের সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। মানসিকভাবে শক্তিশালী। ফুটবলাররা ট্রফি জিততে চায়। অনুশীলন বা ম্যাচেই সেটা বোঝা যায়। ওরা সকলেই নিজেদের উজাড় করে দেয়।’
এর সাথে মেসি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ আবার জিততে পারি। সেই দল আমাদের রয়েছে। আরও একবার চেষ্টা তো করাই যায়। তবে ছোটখাটো ব্যাপারগুলো ঠিক করতে হবে। যে কোনও দেশ আমাদের ছিটকে দিতে পারে। একটা শট পোস্ট লাগলে বা পেনাল্টিতে বাইরে মারলেই বিদায় নিতে পারি (Lionel Messi)।’


