Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ফেরার ছাড়পত্র পেলেন গিল (Shubman Gill)।
পুরোপুরি ফিট শুভমন গিল (Shubman Gill)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক গিলকে। দ্বিতীয় টেস্টেও নামতে পারেননি তিঁনি। ওয়ানডে সিরিজেও দলে ছিলেন না তিঁনি। তাঁর অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। তবে সমর্থকদের মনে প্রশ্ন তৈরি হচ্ছিল টি-টোয়েন্টি সিরিজে গিল নামতে পারবেন কিনা। তবে জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন এই তরুণ ব্যাটার (Shubman Gill)।
গিলকে ছাড়া ভারতকে টেস্টে প্রোটিয়াদের কাছে পর্যদুস্ত হতে হয়েছিল। তবে ওয়ানডে সিরিজে খেলা চলছে এখন সমানে-সমানে। দুই দলই একটি করে ম্যাচ জিতে রয়েছে। শেষ ম্যাচ তাই দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজেই এবার ফিরতে চলেছেন শুভমন গিল।

ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল গিলকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে বা ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। গিলের খেলা নির্ভর করছিল সেন্টার অফ এক্সেলেন্সের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের উপরে। সেই সার্টিফিকেট এখন পেয়ে গিয়েছেন গিল। ফলে তাঁর খেলতে আর কোনও সমস্যা থাকলো না (Shubman Gill)।

আরও পড়ুন: Lemon Chicken Recipe: উইকেন্ডে বানান লেবুর স্বাদের চিকেন!
মেডিক্যাল অফিসিয়ালের বক্তব্য অনুযায়ী, গিল তাঁর রিহ্যাব সম্পূর্ণ করেছেন। প্রত্যাবর্তনের জন্য যতটা ফিটনেসের দরকার হয়, গিল পৌঁছে গিয়েছেন সেই ফিটনেস লেভেলেও। ফলে মাঠে নামতে তাঁর আর কোনও বাধা থাকলো না। ৯ তারিখ বরাবাটি স্টেডিয়ামে গিলকে দেখা যাবে আবার ২২ গজে।
চোট সারিয়ে টি–টোয়েন্টি দলে এলেন হার্দিক পাণ্ডিয়াও। এশিয়া কাপ ফাইনালের আগে তিনি চোট পেয়েছিলেন। ফাইনালে খেলতে পারেননি। তারপর দীর্ঘদিন তিঁনি দলের বাইরে ছিলেন। তবে সুস্থ হয়ে সৈয়দ মুস্তাক আলি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পান্ডিয়া ফিরেছেন। এবং প্রথম ম্যাচে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তাই তাঁকে ফেরাতেও দ্বিধা করেননি নির্বাচকরা। একদিনের সিরিজে বিশ্রাম নিয়ে টি–টোয়েন্টি সিরিজে ফিরেছেন বুমরাও। বুমরার উপস্থিতি দলের বোলিং শক্তিকে যে আরও বাড়িয়ে তুলবে সেটা বলা বাহুল্য (Shubman Gill)।


