Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার কাপ ফাইনালে গোয়ার কাছে হারতে হলো লাল-হলুদ ব্রিডেগকে (FC Goa)।
সুপার কাপ চ্যাম্পিয়ন গোয়া (FC Goa)
আবারও ট্রাইবেকারেই থামতে হলো ইস্টবেঙ্গল দলকে। আইএফএ শিল্ড ফাইনালে টাইব্রেকারেই তীরে এসে ডুবেছিল এবারও সেটাই হলো। ১২০ মিনিট লড়াই চালিয়ে হার মেনে নিতে হয়েছিল মোহনবাগানের কাছে। তবে এবারের ইস্টবেঙ্গল দল নিয়ে আশাবাদী ছিলেন সমর্থকরা। মরশুমের শুরুতেও তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তিনটি টুর্নামেন্ট হয়ে গেলেও ট্রফিহীন লাল-হলুদ ক্লাব। কার্যত হতাশ সমর্থকরা। বারবার কেন ট্রাইবেকারেই হার মানতে হচ্ছে দলকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল ময়দানে (FC Goa)।
মরশুম ভাল শুরু করেও ঘরে ট্রফি আন্তে ব্যর্থ হচ্ছে ইস্টবেঙ্গল। যতই পূর্ণ শক্তিতে খেলা শুরু করুক তবু দিনের পর দিন ট্রাই অধরাই থাকছে। প্রচুর সুযোগ তৈরি হলেও সেই সুযোগ কেন কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন লাল-হলুদ প্লেয়াররা? এইসব বিষয়ে আরও ভাবতে হবে কোচ অস্কার ব্রুজোঁকে, এমনটাই মনে করছেন ফুটবল বিশষজ্ঞরা।

সুপার কাপ ফাইনালে ওঠার পর থেকেই ট্রফি ঘরে তোলার স্বপ্ন দেখতে থাকেন সমর্থকরা কিন্তু ম্যাচ শেষে সমর্থকদের মত ম্যাচটা তাঁরা গোয়াকে উপহার দিয়ে এলেন। ১২০ মিনিট গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটের প্রথম শট মিস করেন বোরহা। তারপর রশিদের অবিশ্বাস্য শট। পিছিয়ে থেকেও পেনাল্টি শুটে ফিরে আসে গোয়া। সাডেন ডেথে প্রথম গোল করেন হামিদ। সেই গোল গোয়া পরিশোধ করে দেয়। পিভি বিষ্ণুর দুর্ভাগ্য যে তিঁনি গোলে বল জড়াতে পারলেন না। অন্যদিকে সাহিল তাভেরা সুপার কাপ তুলে নিলেন ঘরে (FC Goa)।

আরও পড়ুন: Donald Trump: হায়দ্রাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে!
অনেকের প্রশ্ন যে এমনটা কি হওয়ার ছিল? সহজ সুযোগ নষ্ট করেন মিগুয়েল। গোল করতে ব্যর্থ হন মহেশও। দ্বিতীয়ার্ধে লাল-হলুদের জাপানি স্ট্রাইকার হিরোশির হেড হৃত্বিক তিওয়ারির হাতে। পিভি বিষ্ণুর বল আটকে দেন হৃত্বিক। এত সুযোগ নষ্ট করার পর কি আর জয় আসে? এমনটাই প্রশ্ন তুলছেন সমর্থকরা।
তবে সুযোগ এসেছিল গোয়ার কাছেও। ব্রাইসনের কামানদাগা শট পোস্টে লেগে প্রতিহত হয়। ড্রেজিকের হেড যায় বাইরে। ড্রেজিকের শট হাত ফস্কে বেরনোর পরে সিভেরিওকেও গোল করতে দেননি গিল। তবে যাবতীয় লড়াই থেমে যায় রাশিদ ও বিষ্ণু গোল না পাওয়ায়। আগেরবার দোল গঠনে খামতি ছিল কিন্তু সেবারের দল গঠন আগেরবারের থেকে ভাল হলেও শেষ পর্যন্ত ট্রফিহীন ইস্টবেঙ্গল। ট্রফি খোঁড়া কবে কাটবে সেই উত্তরের খোঁজে দল এবং দলের সমর্থকরা (FC Goa)।


