Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সামির দুরন্ত পারফরম্যান্সের পরেও সৈয়দ মুস্তাক আলি থেকে বিদায় বাংলার (Bengal)।
সৈয়দ মুস্তাক আলি থেকে বিদায় বাংলার (Bengal)
বাংলার বিদায়। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি থেকে ছিটকে গেল বাংলা। সোমবার হরিয়ানার বিরুদ্ধে বোলিং ব্যর্থতার জেরে বিদায় নিতে হলো বাংলাকে। কোনও কাজে এলো না মহম্মদ সামির চার উইকেট (Bengal)।
পরপর হারে চাপে পড়ে গিয়েছিল বাংলা। পরের রাউন্ডে যেতে হলে হরিয়ানাকে হারাতেই হতো বাংলাকে। অভিমন্যু ঈশ্বরণদের কাছে এই ম্যাচ ছিল ডু অর ডাই ম্যাচ। কিন্তু সেই ম্যাচ হেরে বিদায় নিতে হলো বাংলাকে। বিমান বিভ্রাটের কারণে এই ম্যাচে দলে ফিরেছিলেন শাহবাজ আহমেদ। কিন্তু এই টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো সামিদের। ২৪ রানে হেরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেষ হলো বাংলার অভিযান (Bengal)।

সোমবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু কোনওভাবেই বিপক্ষকে চাপে ফেলতে পারেনি বাংলার বোলাররা। সাত জন বোলারও বিপক্ষের রানের গতি থামাতে পারেনি। একমাত্র সামি ছাড়া বাকি সবাই এই দিন ব্যর্থ হন। চার ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নেন এই তারকা পেসার। দুটি করে উইকেট পেয়েছেন প্রদীপ্ত এবং আকাশ। সায়নের দখলে একটি উইকেট। তবে বেশিরভাগ বোলারই এই দিন প্রচুর রান দেওয়ার ফলে বাংলার সামনে বড় রানের টার্গেট দেয় হরিয়ানা। হরিয়ানার ১৯১ রানের মধ্যে সর্বোচ্চ করেন নিশান্ত সিন্ধু।

আরও পড়ুন: SIR: স্বচ্ছ-নির্ভুল ভোটার তালিকায় অতিরিক্ত নজরদারি, ৫ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের
১৯২ রানে বড় টার্গেট নিয়ে রান তাড়া করতে নামে বাংলা। করণ লাল তাড়াতাড়ি সাজঘরে ফিরে গেলেও দলের হাল ধরেন অভিষেক পোড়েল। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ২৪ বলে আসে ৪৭ রান। চার নম্বরে নেমে ঋত্বিক চট্টোপাধ্যায় ৪৪ রান করেন। কিন্তু যুবরাজ কেশওয়ানি (২৫) আউট হতেই ধস নাম বাংলার ব্যাটিং শিবিরে। লোয়ার অর্ডারে কেউই তেমন রান পাননি। ২০ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলা। দুটি করে উইকেট পেয়েছেন হরিয়ানার চার বোলার (Bengal)।
বল হাতে ফর্মে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন জাতীয় দলের নির্বাচকদের। তারপরেও এখনও জাতীয় দলে ডাক পাননি সামি। কিন্তু বল হাতে যখনই সুযোগ পাচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন যে তিঁনি হাল ছাড়ার পাত্র নন। এখন দেখার জাতীয় দলের জার্সি গায়ে সামিকে আবার দেখা যায় কিনা।


