Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘড়ির কাটায় সময় তখন ৫.৪৫। বাস থেকে নেমে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্লেয়ারদের টানেলের দিকে হেঁটে যান উরুগুয়ের ফুটবলাররা (Uruguay Football Team)। রোনাল্ড আরাউজোর হাতে রাখা মিউজিক সিস্টেমে প্রচণ্ড জোরে বাজছিল উরুগুয়ের প্রখ্যাত রক ব্যান্ড ‘লা ভেলা পুয়ের্কা’-র গান। উচ্চ স্বরে সেই সুরের আবহেই ডারউইন নুনেজ, রোনাল্ড আরাউজো, হোসে গিমিনেজ এবং ম্যাক্সিমিলিয়ানো আরাউজোরা স্টেডিয়ামে প্রবেশ করেন। ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকা প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে লাতিন আমেরিকার এই দলের ফুটবলারদের শরীরী ভাষায় ছিল চরম আত্মবিশ্বাস ও চাপমুক্ত মেজাজ।
মুখোমুখি দুই পুরনো প্রতিদ্বন্দ্বী (Uruguay Football Team)
মাঠের লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে লুকিয়ে রয়েছে এক বিশেষ ব্যক্তিগত দ্বৈরথ—ভারতের রায়ান উইলিয়ামস এবং উরুগুয়ের লুকাস টোরেইরা। এর আগে ২০২০ সালের এফএ কাপে একে অপরের মুখোমুখি হয়েছিলেন তাঁরা; সে সময় লুকাস খেলতেন আর্সেনালে এবং উইলিয়ামস ছিলেন পোর্টসমাউথে। দীর্ঘ ছ’বছর পর এবার নিজ নিজ জাতীয় দলের জার্সি গায়ে আবার মুখোমুখি হচ্ছেন এই দুই ফুটবলার।
কলকাতার আতিথেয়তায় মুগ্ধ (Uruguay Football Team)
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগেই কলকাতায় পা রেখেছে উরুগুয়ে দল। যুবভারতী সংলগ্ন হোটেলে থেকে প্রায় ছ’দিন ধরে তাঁরা উপভোগ করছেন কলকাতার আতিথেয়তা। রবিবার বৃষ্টির কারণে অনুশীলন বাতিল হওয়ায় ফুটবলাররা ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনের পাশাপাশি ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলে সময় কাটান, যেখানে ব্যাট হাতে দেখা যায় লুকাসকে। গ্যালারিতে বসে ভারত-ব্রাজিল ম্যাচ দেখার অভিজ্ঞতা নিয়ে লুকাস জানান, “কলকাতায় আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। ফুটবলে ভারতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার দিকেই নজর দিচ্ছি।”
আরও পড়ুন: Harmanpreet Kaur Captaincy: ভারতীয় ক্রিকেটে পালাবদল, সরে দাঁড়ালেন বিশ্বজয়ী অধিনায়ক
ফোরলানের কোচিং (Uruguay Football Team)
কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলানের কোচিংয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া উরুগুয়ে (Uruguay Football Team)। ফোরলান সম্পর্কে লুকাস বলেন, “ফোরলান এক জন কিংবদন্তি এবং খুব ভালো মানুষ। তিনি আমাদের ভারতের ফুটবল, সংস্কৃতি ও নানা বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।” বিগত বিশ্বকাপে সুযোগ না পাওয়ার হতাশা পেছনে ফেলে ভবিষ্যতের লক্ষ্যে তাকাতে চান উরুগুয়ের এই মিডফিল্ডার। ফোরলানের অধীনে জাপানের বিরুদ্ধে সূচনাটা কাঙ্ক্ষিত না হলেও, জয় দিয়ে এই আন্তর্জাতিক সফর শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ লুকাস ও তাঁর দল।



