To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকের ব্যস্ত জীবনে অনিদ্রার সমস্যা (Insomnia) যেন সাধারণ কথাই। সারাদিন অফিস বা কাজের চাপ সামলানোর পর রাতের ঘুম ঠিকমতো আসে না। হাজার পরিশ্রম, হাজার মানসিক চাপের পরও যখন বিছানায় শুতে গেলেই ঘুম আসে না, তখন পরের দিনের ক্লান্তি আরও বেড়ে যায়। অনেকেই এই সমস্যার সমাধান হিসেবে স্লিপিং পিলস খেয়ে থাকেন বা ইন্টারনেটে নানা ধরনের টিপস অনুসন্ধান করেন। তবে সেগুলো প্রায়ই অস্থায়ী সমাধান। ঘরে বসে কিছু সহজ অভ্যাস মেনে চললেই অনেকেই স্বাভাবিকভাবে ঘুমে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে, কিছু নিয়ম মানলেই ঘুম দ্রুত এবং গভীর হবে।
কী কী করা উচিত? (Insomnia)
- প্রথমেই মনে রাখতে হবে, বেডরুম বা বিছানার (Insomnia) আশেপাশে মানি ব্যাগ বা নগদের জিনিস রাখা উচিত নয়। অনেক সময় ঘুমানোর সময়ও মনের মধ্যে অর্থসংক্রান্ত চিন্তা ঘুরতে থাকে। এতে মানসিক চাপ বেড়ে যায় এবং ঘুমে বাধা সৃষ্টি হয়। তাই রাতের ঘুমের সময় টাকার চিন্তা দূরে সরিয়ে রাখাই ভালো।
- এছাড়াও, বিছানার নিচে কখনই জুতো বা চটি রাখা উচিত নয়। ঘরে যে জুতো বা চটি ব্যবহার করা হয়, তা বিছানার নিচে রাখলে বাস্তু বিশেষজ্ঞদের মতে ঘুমে বিঘ্ন ঘটে। একইভাবে, ঘরে পরার চটি বা জুতোও বেডরুমে রাখা উচিত নয়। এই ছোটখাটো অভ্যাসও ঘুমের মানে প্রভাব ফেলে।
- বালিশের পাশে মোবাইল ফোন, ট্যাব বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র রাখাও এড়াতে হবে। রাতে বারবার এগুলো দেখা বা বার্তা চেক করার প্রলোভন ঘুমকে নষ্ট করে। তাই ঘুমানোর সময় সকল ইলেকট্রনিক জিনিস দূরে সরিয়ে রাখাই উত্তম।
আরও পড়ুন: Bangladesh Election: এই সপ্তাহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ
- শরীর ও মন দুইয়ের জন্যই সাদা রঙের চাদর (Insomnia) ব্যবহার করে শোয়াও বিশেষভাবে উপকারী। সাদা চাদর শান্ত ও প্রশান্তির অনুভূতি দেয়, যা ঘুমে সাহায্য করে।
- আরেকটি কার্যকর ঘরোয়া উপায় হল ঘুমানোর আগে কপূর জ্বালানো। কপূরের গন্ধ ঘরের পরিবেশকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলে, যা ঘুমে সহায়ক। ঘুমের আগে কয়েক মিনিট কপূর জ্বালানো মানসিক শান্তি প্রদান করে এবং নিদ্রার জন্য ইতিবাচক প্রভাব ফেলে।


