Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতা এক ঢাকলেন হার্দিক পান্ডিয়া (Ind vs SA)।
হার্দিক একা লড়ে দলকে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে (Ind vs SA)
প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতার পর আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি যাত্রা শুরু করেছে ভারত। চোট সরিয়ে দলে ফিরেছেন শুভমন গিল ও হার্দিক পান্ডিয়া। তবে প্রথম একাদশে জায়গা পাননি সঞ্জু স্যামসন। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা। তবে প্রত্যাবর্তনে গিল ব্যর্থ হলেও নিজের কাজটা করে মাঠ ছেড়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Ind vs SA)।
ভারতের টসের ভাগ্য আজও ভারতের বিপক্ষে গিয়েছে। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুভমন গিল দুজনেই ব্যর্থ। গিল মাত্র চার রান করে ফিরে যান ড্রেসিং রুমে। চোট সরিয়ে দলে ফিরলেও তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে তিঁনি দাগ কাটতে ব্যর্থ হন। অন্যদিকে এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকলেও অভিষেক শর্মা ফিরে যান মাত্র ১৭ রানে। তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও ১টি ছয়। আজও ব্যাট হাতে ব্যর্থ হন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তৃতীয় ওভারে সূর্যকুমার যাদবকে ফেরান এনগিডি। ১১ বলে ১২ রানে আউট হন ভারতের নেতা। তাঁর টানা রানের খরা যেন কিছুতেই কাটছে না। পরপর তিন উইকেট হারিয়ে ভারত যখন ব্যাকফুটে সেই সময় দলের হাল ধরেন অক্ষর প্যাটেল (২৩) ও তিলক বর্মা (২৬)।

আরও পড়ুন: Bangladesh Election: এই সপ্তাহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ
ভারতীয় দল যখন পরপর উইকেট হারিয়ে সিঁদুরে মেঘ দেখছে সেই সময় দলের হাল নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া। নেমেই তিঁনি ধরা দেন বিধ্বংসী মেজাজে। একের পর এক বল পাঠিয়ে দিতে থাকেন মাঠের বাউন্ডারি লাইনে। ঝোড়ো ব্যাটিং করে তিঁনি করেন ২৮ বলে ৫৯ রান। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ৪টি ছয়। প্রত্যাবর্তনেই তিঁনি বুঝিয়ে দিয়েছেন যে দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার তিঁনি। ফিনিসিং নক আসে জিতেশ শর্মার ব্যাট থেকে। একটি ছয় মেরে তিঁনি ১০ রান করেন। হার্দিকের লড়াকু ইনিংসে ভোর করে ভারতের স্কোর ২০ ওভারের শেষে ১৭৫ রান (Ind vs SA)। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি এবং দুই উইকেট নিয়েছেন লুথো সিপামলা।


