Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: নারী যত বেশি আকর্ষণীয়, তাঁর সঙ্গে সঙ্গমের সময় পুরুষদের কন্ডোম না ব্যবহারের প্রবণতা ততটাই বেশি! সাম্প্রতিক এক গবেষণায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা শুনে শিউরে উঠছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যৌন মিলনের সময় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে এবং ক্ষতিকর যৌনবাহিত রোগ (STI) থেকে সুরক্ষিত থাকতে কন্ডোমের বিকল্প নেই। চিকিৎসাবিজ্ঞান বারবার সুরক্ষার কথা মনে করিয়ে দিলেও, বাস্তবে অনেক পুরুষের মধ্যেই কন্ডোম ব্যবহারে চরম অনীহা (Sexual Health)। তবে সুন্দর মুখ দেখলেই কেন কন্ডোম এড়িয়ে যান পুরুষেরা?
কী জানা গেল এই অদ্ভুত সমীক্ষায়? (Sexual Health)
যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৯ থেকে ৬১ বছর বয়সি বিষমকামী পুরুষদের নিয়ে এক বিশেষ পরীক্ষা চালান। অংশগ্রহণকারীদের সামনে ২০ জন নারীর মুখাবয়বের ছবি তুলে ধরা হয়। তাঁদের প্রধানত তিনটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল:

- ছবির নারী কতটা আকর্ষণীয়?
- সুযোগ পেলে তাঁর সঙ্গে যৌন মিলনের ইচ্ছা কতটা?
- ওই নারীর শরীর থেকে যৌন রোগ ছড়ানোর ঝুঁকি কতখানি?
আরও পড়ুন:UPI: এবার UPI লেনদেনেও গুনতে হবে মাশুল! কী বলছে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তি
গবেষণার ফলাফল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেন, যে নারীকে পুরুষেরা সবচেয়ে বেশি ‘আকর্ষণীয়’ বা সুন্দরী মনে করছেন, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা তাঁদের মধ্যে সবথেকে তীব্র। কিন্তু চমকপ্রদ বিষয়টি হল সেই সব ‘আকর্ষণীয়’ নারীদের সঙ্গেই কন্ডোম ছাড়া সঙ্গমে লিপ্ত হতে সবচেয়ে বেশি ইচ্ছুক পুরুষেরা!

রূপের মোহে এত বড় ভুল কেন?
সুন্দর মুখের অন্তরালে স্বাস্থ্য সংক্রান্ত (Sexual Health) ঝুঁকি ভুলে যাওয়ার এই মানসিকতার পেছনে দুটি মূল কারণ চিহ্নিত করেছেন মনোবিদ ও গবেষকেরা:
আকর্ষণকে ‘সুস্থতা’ ভাবার মানসিক ভুল: অবচেতনভাবেই পুরুষদের ধারণা তৈরি হয় যে, সুন্দর এবং পরিপাটি চেহারার নারীরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ফলে তাঁদের থেকে এইচআইভি (HIV) বা সিফিলিসের মতো প্রাণঘাতী সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কম, এমন এক মারাত্মক ভুল বিশ্বাস মাথায় কাজ করে।

আরও পড়ুন:Ranna Pujo: ভাদ্রে রান্না, আশ্বিনে খাওয়া-কেন পালিত হয় রান্না পুজো?
বংশবৃদ্ধির সুপ্ত প্রবৃত্তি: বিবর্তনীয় মনোবিজ্ঞানের মতে, আকর্ষণীয় সঙ্গিনীকে পুরুষেরা অবচেতনে উচ্চ সামাজিক ও শারীরিক ক্ষমতার প্রতীক বলে মনে করেন। ফলে শরীর বিজ্ঞান ও জৈব বিবর্তনের নিয়মে পুরুষ মস্তিষ্কে সুরক্ষা ব্যতিরেকে সন্তান উৎপাদনের এক সুপ্ত তাগিদ তৈরি হয়।

অসচেতনতার মাশুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র স্পষ্ট বার্তা, বাহ্যিক রূপ দেখে কখনও কারও শারীরিক সুস্থতা বা রোগের (Sexual Health) উপস্থিতি পরিমাপ করা সম্ভব নয়। সাধারণ সংক্রমণ থেকে শুরু করে মারণ রোগ, সুরক্ষাহীন যৌন সম্পর্ক যে কোনও মুহূর্তেই বিপদ ডেকে আনতে পারে। যৌন আনন্দের পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিবার সঠিক নিয়মে কন্ডোম ব্যবহার করা অত্যন্ত জরুরি। সৌন্দর্যের মোহে পড়ে এই সুরক্ষাকবচ ত্যাগ করা আসলে নিজের পাশাপাশি সঙ্গীর জীবনকেও এক মারাত্মক ঝুঁকিতে ঠেলে দেওয়া।


