Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রতিটি ম্যাচে নতুন নিয়ম (FIFA World Cup 2026) চালু হতে চলেছে। এবার প্রতিটি অর্ধে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ বাধ্যতামূলক করা হবে। ফিফার যুক্তি-গরমে খেলোয়াড়দের নিরাপদ রাখার জন্যই এই উদ্যোগ। তবে এই উদ্যোগকে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনেক সমর্থক ও বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, এটি কি আসলেই খেলোয়াড়দের স্বার্থে, নাকি বিজ্ঞাপন ও বাণিজ্যিক লভ্যাংশ বাড়ানোর কৌশল?
‘কুলিং ব্রেক’ (FIFA World Cup 2026)
আগে ‘কুলিং ব্রেক’ কেবল তখনই দেওয়া হতো, যখন মাঠের (FIFA World Cup 2026) তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি হতো। কিন্তু ক্লাব বিশ্বকাপ থেকে নতুন নিয়ম শুরু হয়েছে। প্রায় প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জন্য বিরতি দেওয়া হয়েছে। ফিফা জানিয়েছে, প্রতিটি অর্ধের ২২ মিনিটের পরই তিন মিনিটের বিরতি বাধ্যতামূলক। টুর্নামেন্ট ডিরেক্টর মানোলো জুবিরিয়ার জানিয়েছেন, “কোনো বিষয়-মাঠের ধরন, ছাদ, তাপমাত্রা-বিবেচনা করা হবে না। প্রতিটি ম্যাচে একই নিয়ম থাকবে।”

গরমে সমস্যা (FIFA World Cup 2026)
ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়রা গরমে সমস্যায় (FIFA World Cup 2026) পড়েছিলেন। মেক্সিকো সিটির ম্যাচে এনজো ফারনান্দেজ জানিয়েছেন, “তাপমাত্রার কারণে আমার মাথা ঘুরছিল।” ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও বলেছেন, “বদলি খেলোয়াড়দের সরাসরি রোদে নামানো বিপজ্জনক।” এই সব অভিজ্ঞতার পরই ফিফা সিদ্ধান্ত নিয়েছে, স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইড্রেশন ব্রেক প্রতিটি ম্যাচে রাখা হবে।

সমালোচকরা কী বলছেন?
তবে সমালোচকরা বলছেন, ব্রেক মানে অতিরিক্ত সময়, এবং অতিরিক্ত বিজ্ঞাপন। সম্প্রচারের মধ্যে নতুন বিজ্ঞাপন দেখানোর সুযোগ তৈরি হবে। ফিফার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো-যেমন দল সংখ্যা ৪৮, ম্যাচ সংখ্যা ১০৪, তিনটি দেশের ভেন্যু, এবং টিকিটের দাম ‘ডাইনামিক প্রাইসিং’-এ বৃদ্ধি-সবই বাণিজ্যিক দিককে শক্তিশালী করছে।

অতিরিক্ত বিরতি কি খেলায় ছন্দ ভাঙবে?
অন্যদিকে খেলোয়াড়রাও প্রশ্ন তুলেছেন, তিন মিনিটের এই ব্রেক কি সত্যিই প্রয়োজন? ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা সাধারণত ছোট চুমুকে জল পান করে থাকেন। অতিরিক্ত বিরতি কি খেলায় ছন্দ ভাঙবে না, সেটিও একটি উদ্বেগের বিষয়।
ফিফার দাবি, এই ব্যবস্থা খেলোয়াড়দের সুরক্ষার জন্য। কিন্তু সমর্থক ও বিশেষজ্ঞরা মনে করছেন, এতে বাণিজ্যিক স্বার্থও কাজ করছে। বিশ্বকাপে এই নতুন বিরতি ফুটবলের গতি ও খেলার মানে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।


