Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বফুটবলের জাদুকর লিওনেল মেসি আবার (GOAT Tour) আসছেন ভারতে। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা-১৩ ডিসেম্বর রাত প্রায় দেড়টার সময়ে তাঁর বিমান নেমে পড়বে কলকাতায়। তিন দিনের ভারত সফরকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। তবে হতাশার বিষয় হলো, সাধারণ ভক্তরা খুব সহজে তাঁর দেখা পাবেন না। মেসির বেশিরভাগ সূচিই সীমিত উপস্থিতির জন্য নির্ধারিত হয়েছে।
সফরসূচি বাতিল (GOAT Tour)
আগের পরিকল্পনা অনুযায়ী মেসি শহরের লেকটাউনে (GOAT Tour) একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা ছিল। সেখানে মানুষের বিরাট ভিড় জমার সম্ভাবনা ছিল। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই সফরসূচি বাতিল করা হয়েছে। তাতেই সাধারণ ভক্তদের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া হলো। তবুও যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি কয়েকজন ক্ষুদে ফুটবলারের সঙ্গে একটি বিশেষ ফুটবল ক্লিনিক করবেন। এছাড়া কলকাতার বাইপাসের ধারের হোটেলে স্পনসরদের জন্য একটি আলাদা অনুষ্ঠান থাকছে তাঁর।

আরও পড়ুন: SIR BLO App: এনুমারেশনে গোলযোগ সারাতে উদ্যোগ, BLO অ্যাপে নয়া অপশন চালু কমিশনের
মূল্য আকাশছোঁয়া (GOAT Tour)
মেসিকে কাছ থেকে দেখার সুযোগ মিললেও তার মূল্য (GOAT Tour) আকাশছোঁয়া। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ লক্ষ টাকা দিলে মেসির সঙ্গে হাত মেলানো এবং একটি পেশাদার ছবি তোলার সুযোগ মিলবে। এই ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানটি আয়োজিত হবে ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে। যারা এমন সুযোগ নেবেন, তাঁরা হোটেলের বিশেষ প্রিমিয়াম লাউঞ্জে উচ্চমানের খাবার–পানীয়ও উপভোগ করতে পারবেন। পাশাপাশি দেশের অন্য একটি শহরে মেসির সফরের সময়ে একটি হসপিটালিটি টিকিটও দেওয়া হবে।



