Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটে জর্জরিত তবু দলে ফিরতে ও তিন ফরম্যাটেই খেলতে মরিয়া হ্যাজলেউড (Josh Hazlewood)।
দলে ফিরতে মরিয়া অজি তারকা (Josh Hazlewood)
চোটের সমস্যা বারবার ভোগাচ্ছে জস হ্যাজলেউডকে। এবারও অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই তারকা অজি পেসার। তবে তিঁনি যে অবসরের কথা ভাবছেন না সেই বিষয়ে স্পষ্ট। বরং তিন ফরম্যাটেই খেলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিঁনি (Josh Hazlewood)।
অ্যাশেজ সিরিজে নামার আগে শেফিল্ড শিল্ডকে প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নেন অজি তারকারা। আর সেই শেফিল্ড সিরিজে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হ্যাজলেউড। কিন্তু অজি পেসার দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান। তিঁনি বলেছেন, ‘‘আমার শরীর ধকল নেওয়ার মতো জায়গায় রয়েছে। কিছু সমস্যা আছে। কিন্তু এখনও তিন ঘরানার ক্রিকেটেই দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই আমি।’ এরপরই হ্যাজলেউড যোগ করেছেন, ‘অবশ্যই সাম্প্রতীক অতীতে বেশ কিছু ম্যাচ মিস করেছি। কিন্তু খেলাটা এখনও উপভোগ করি।’

এখন তাঁর লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। অজি পেসার জানিয়েছেন, ‘‘হয়ত আর দু’একটি পরীক্ষা বাকি আছে। আশা করছি বিশ্বকাপে খেলতে পারব। শেষের দুই অ্যাশেজ টেস্টেও হয়ত খেলতে পারতাম। কিন্তু বিশ্বকাপের কথা ভেবেই ঝুঁকি নিলাম না।’

আরও পড়ুন: Kunal Ghosh: কিছু মানুষের হ্যাংলামি, অপদার্থ আয়োজক! মেসি প্রসঙ্গে অকপট কুণাল
অ্যাডিলেড টেস্টের জন্য পুরোপুরি সুস্থ উসমান খোয়াজা। অভিজ্ঞ এই অজি ব্যাটার সেই কথা নিজেই জানিয়েছেন। অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলেই সিরিজ তাঁদের নামে। খোয়াজা বলছেন, ‘এখনও খেলাটা উপভোগ করছি। দেশের জন্য সেরাটা এখনও দিতে পারি। দলও আমার উপর ভরসা রাখে। একাধিকবার কঠিন পরিস্থিতিতে ব্যাট করেছি (Josh Hazlewood)।’


