Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের আগেই নিজের অবসর নিয়ে করা মন্তব্য ভাইরাল মার্টিনেজের (Emiliano Martinez)।
অবসর নিচ্ছেন এমি? (Emiliano Martinez)
ফুটবলে স্ট্রাইকারদের নিয়ে যতটা বেশি আলোচনা হয় ঠিক ততটা আলোচনা হয় না ডিফেন্ডারদের নিয়ে বা গোলকিপারকে নিয়ে। ম্যাচ হারলে যেমন গোলকিপারকে দোষ দেওয়া হয় তেমন কোনও ম্যাচ জয়ের পিছনে যে তাঁদের ভূমিকা অন্যতম সেটা অনেক সময়ই মনে রাখে না ফুটবল বিশ্ব অথবা মনে রাখলেও খুব কম সময় সেটা হেডলাইন হয় (Emiliano Martinez)।
কাতার বিশ্বকাপ জেতার পরেও সবথেকে বেশি চর্চায় থেকেছেন মেসি আর সেটাও সঙ্গত কারণেই। তবে সেই বিশ্বজয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই অবদানও ভুলে যাওয়ার নয়। তাঁর কিছু অনবদ্য সেভ দলকে অনেকবার বাঁচিয়েছে বিপদের হাত থেকে। এবার তাঁর একটি মন্তব্য আবার নতুন করে চর্চায় উঠে এসেছে।
ইতিমধ্যেই খেতাব ধরে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। মেসিও নেমে পড়েছেন অনুশীলনে। এমন সময় চার বছর আগের করা এমি-র প্রতিজ্ঞা সামনে এসেছে। ১৯৬২ সালের পর ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতেনি কোনও দল তবে এবার সুযোগ রয়েছে আর্জেন্টিনার। অন্যতম ফেভারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করছে তারা (Emiliano Martinez)।

এবার যদি আবার বিশ্বকাপ খেতাব যেতে আর্জেন্টিনা তবে কী করবেন এমি? এই প্রশ্নের উত্তরে মার্টিনেজ বলেছিলেন, ‘আমরা পরপর দু’বার বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবল থেকে আমি অবসর নেব।’
আরও পড়ুন: Stocks: পতনের আশঙ্কার মধ্যেও নজরে তিন স্টক
২০২৪ সালের ১৯ ডিসেম্বর এমন মন্তব্য করেছিলেন এই তারকা গোলকিপার। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এমন কোনও দল আছে যারা পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে? তারপর যোগ করেন, ‘এটা করতে পারলে, আমি অবসর নেব। আমি প্রতিজ্ঞা করছি। আমি আজ বলছি, আমি অবসর নেব।’ পরবর্তীকালে সেই একই মেজাজে তিনি বলেন, ‘আমরা পরপর দুটো বিশ্বকাপ জিতলে, আমি জাতীয় দল থেকে অবসর নেব। তরুণ প্লেয়ারদের জন্য জায়গা তৈরি করতে হবে।’ এখন অনেকের মনে একটাই প্রশ্ন যদি এমনটা হয় তবে কথা রাখেবন এমি? নাকি সুনীল গাঙ্গুলীর বিখ্যাত কবিতার লাইন ধার করে বলতে হবে ‘কেউ কথা রাখেনি।’
তবে এবার মেসিদের পথ মোটেও সহজ হবে না। তাঁদের সামনে বহু দলই কঠিন বাধার সৃষ্টি করবে। তবে মেসি ভক্তরা চাইবেন এই বিশ্বকাপের খেতাব জিতে যেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ স্মরণীয় করে রাখন মেসি (Emiliano Martinez)।


