Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই তিনি জানান, তাঁর প্রশাসনের প্রধান নীতিগত অগ্রাধিকার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে একটি ‘ট্রায়াম্ফাল আর্চ’ নির্মাণ(Trump)।
ভিন্স হ্যালির প্রশংসা ট্রাম্পের (Trump)
হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প তাঁর ঘরোয়া নীতি বিষয়ক উপদেষ্টা ভিন্স হ্যালির প্রশংসা করেন। তিনি বলেন, “ভিন্স নীতির ক্ষেত্রে অসাধারণ। আর আমরা এমন একটি নীতিগত প্রকল্প শুরু করতে যাচ্ছি, যা অবিশ্বাস্য রকমের বড়।” এরপর তিনি যোগ করেন, “আমি ভিন্সকে ট্রায়াম্ফাল আর্চ নির্মাণের দায়িত্ব দিয়েছি,” বলতে গিয়ে ট্রাম্প আর্চের বিকল্প হিসেবে ফরাসি শব্দ ‘আর্ক’ ব্যবহার করেন।
আর্ক দে ত্রিওম্ফের ধাঁচে সৌধ
ট্রাম্প জানান, আর্লিংটন ব্রিজ ও আর্লিংটন ন্যাশনাল সেমেটারির কাছে, লিংকন মেমোরিয়ালের বিপরীতে এই আর্চ নির্মিত হবে। তাঁর কথায়, “জেফারসন, ওয়াশিংটন সবাই সেখানেই রয়েছেন।” তিনি আরও বলেন, এটি হবে প্যারিসের বিখ্যাত আর্ক দে ত্রিওম্ফের মতো, বরং তার থেকেও ‘অনেক ভালো’। নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশে নির্মিত প্যারিসের ঐতিহাসিক সৌধকে ছাপিয়ে যাবে বলেও দাবি করেন ট্রাম্প।
মডেল দেখেই অভিভূত হ্যালি (Trump)
বক্তৃতায় ট্রাম্প উল্লেখ করেন, প্রথমবার আর্চের মডেল দেখেই হ্যালি অভিভূত হয়ে পড়েন। শব্দচয়নে গড়মিল করে তিনি বলেন, হ্যালির চোখ ‘teeming’ ছিল, অর্থাৎ উজ্জ্বল হয়ে উঠেছিল। “এই কাজটাই তোমার প্রধান দায়িত্ব,” হ্যালিকে উদ্দেশ করে বলেন ট্রাম্প।
আরও পড়ুন: Pay Commission: ৮ম পে কমিশনের প্রস্তুতি: ব্যয় সংকোচের পথে ভারতীয় রেল
আর্চ নির্মাণকে অগ্রাধিকার প্রশ্নের মুখে (Trump)
তবে এই মন্তব্যের সময়ই যুক্তরাষ্ট্রে শুল্কনীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্বিগুণ বা তিনগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনেকের মতে, এমন সংকটকালে আর্ক দে ত্রিওম্ফের অনুকরণে একটি সৌধ নির্মাণকে অগ্রাধিকার দেওয়াই প্রশ্নের মুখে পড়েছে।



