Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসি কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেকথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলায় ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, কোনরকম ভিআইপি কালচার বরদাস্ত করব না(Gangasagar)।
যুবভারতীর জের সাগরমেলায় (Gangasagar)
যুবভারতীর ঘটনার জের এবার গঙ্গাসাগর মেলায়। বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থায় বিরক্ত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে,গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বার্তা: ভিআইপি কালচার চলবে না। ভিআইপিদের জন্য যেন সাধারণ মানুষের কোনরকম সমস্যা না হয়।
ভিড় নিয়ন্ত্রণে মেলায় বিশেষ ব্যবস্থা (Gangasagar)
ভিড় নিয়ন্ত্রণে সাগরমেলায় থাকছে বিশেষ ব্যবস্থা। ১২ জানুয়ারি পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে মেলায়। পুণ্যার্থীদের হাতে থাকবে রিস্ট ব্যান্ড এবং সঙ্গে থাকবে আইডি কার্ড।
আরও পড়ুন: Fishermen: ভারতীয় জলসীমায় বাংলাদেশি নৌসেনার জাহাজ: ভারতীয় ট্রলারে ধাক্কা নিখোঁজ ৫ মৎস্যজীবী
ড্রোন সিসিটিভিতে নজরদারি (Gangasagar)
সাগরমেলায় উপস্থিত সমস্ত পুণ্যার্থীদের জন্য ইনুইরেন্সের ব্যবস্থা থাকবে। মেলাজুড়ে ড্রোন সিসিটিভিতে নজরদারি চলবে। প্রায় ২৫০০ বাস যাবে সাগরমেলায়। চলবে বিভিন্ন রুটে প্রায় ২৫০ লঞ্চ। ২১ টি জেটি থেকে যাত্রী ও মাল ওঠানামা করবে। জানুয়ারি মাসের শুরুতেই মুড়িগঙ্গা নদীর উপর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।



