Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই (Madhyamik Results) খুশির হাওয়া রাজ্যজুড়ে। পরীক্ষা শেষের মাত্র ৯০ দিনের মধ্যেই ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফলে নজর কেড়েছে জেলার ভিত্তিতে পাশের হার এবং মেধাতালিকায় জেলার দাপট।
শীর্ষে কারা? (Madhyamik Results)
পাশের হারে এবার শীর্ষে উঠে এসেছে (Madhyamik Results) কালিম্পং। পাহাড়ি জেলার সাফল্যের হার ৯৫ শতাংশেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। শিক্ষা মহলের মতে, শহরের পাশাপাশি জেলার স্কুলগুলির ধারাবাহিক পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি।
রাজ্যের মধ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়, পেয়েছে ৬৯৬ নম্বর। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা এবং পূর্ব মেদিনীপুরের অঙ্কনকুমার জানা। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫।
মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক পরীক্ষার্থীর নাম উঠে এসেছে। চতুর্থ স্থানে থাকা অরিজিৎ বর থেকে শুরু করে নবম স্থানের শাহরিন সুলতান কিংবা দশম স্থানের কস্তুরী সিংহ-জেলার ছাত্রছাত্রীরাই এ বছর নজর কেড়েছে।
আরও পড়ুন: R. N. Ravi: বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, নতুন সরকার গঠনের পথে পশ্চিমবঙ্গ
প্রথম দশে মোট ১৩১ জন জায়গা করে নিয়েছে। এত সংখ্যক মেধাবীর উপস্থিতি প্রমাণ করছে, রাজ্যের শিক্ষার মান আরও বিস্তৃত হয়েছে। ফল প্রকাশের পর থেকেই স্কুলে স্কুলে শুরু হয়েছে উচ্ছ্বাস, মিষ্টিমুখ আর শুভেচ্ছার পালা। আর সবথেকে বড় কথা মেধাতালিকায় নাম নেই কলকাতার।


