Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : এক দশক পর অবশেষে পার্ক সার্কাস ময়দানে সার্কাস ফিরতে চলেছে। দূষণের অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।
পার্ক সার্কাস ময়দানে ফিরতে চলেছে সার্কাস (Calcutta High Court)
এক দশক পর পার্ক সার্কাস ময়দানে ফিরতে চলেছে সার্কাস। মিলে গেল কলকাতা হাইকোর্টের ছাড়পত্রও। কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না আদালত। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনে কোনও অসুবিধা নেই। সার্কাস হবে ঘেরা জায়গায়। দর্শক সংখ্যাও অনেক কম। তাই দূষণের মাত্রা অনেক কম। তাছাড়া, সার্কাস আয়োজনের সমস্ত উপযুক্ত অনুমতি মিলেছে। এই যুক্তিতে পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
দূষণের অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা (Calcutta High Court)
২০১৪ সালের ডিসেম্বরে শেষবার পার্ক সার্কাস ময়দানে সার্কাস হয়েছিল (Calcutta High Court)। তারপর মা উড়ালপুল এবং এজেসি বোস উড়ালপুলের সংযোগের কাজের জেরে অনুমতি দেওয়া বন্ধ হয়ে যায়। গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু দূষণের কারণ দেখিয়ে সার্কাস আয়োজনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
আরও পড়ুন : Vishva Bharati: কুপন কাটা থাকলেও খাবার নেই? বিশ্বভারতীর হস্টেলে তুমুল বিক্ষোভ
মামলাকারীর আইনজীবীর দাবি
মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, দূষণের কারণে ময়দান থেকে বইমেলা সরিয়ে পার্ক সার্কাস ময়দানে করার ভাবনা-চিন্তা হয়েছিল। তখনও দূষণের কারণে সেখানে বইমেলার বিরোধিতা করে হাইকোর্টে মামলা হয়েছিল। ২০০৮ সালে সেই মামলায় দূষণের কারণে বইমেলা পার্ক সার্কাস ময়দানে করার অনুমতি না দেওয়ায় তা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, দূষণ পর্ষদের বিধি মানা হয়নি। তাহলে একই কারণে পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেওয়া হল?
আরও পড়ুন : Weather Update: জাঁকিয়ে শীত নয়, ভোরের দিকে বাড়বে কুয়াশা
সার্কাস আয়োজনের অনুমতি দিল হাইকোর্ট
শুনানিতে কলকাতা পুরসভার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় যে, পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি গত ১ ডিসেম্বর দেওয়া হয়েছে। তবে দূষণবিধির বিষয়ে আদালতে পুরসভা নির্দিষ্ট করে কিছু জানতে না পারায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে এই মর্মে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এদিন সেই হলফনামা আদালতে জমা পড়ে। সব দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দেয়। এর ফলে প্রায় এক দশক পর পার্ক সার্কাস ময়দানে আবারও ফিরতে চলেছে সার্কাস।


