Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় এই বছর এক নতুন রকমের (CM Mamata Banerjee) শিল্প–বাণিজ্য উদ্যোগের সূচনা হতে চলেছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পরিবর্তে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে একটি বিশেষ বিজনেস কনক্লেভ। নবান্ন ও প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, এই কনক্লেভের মঞ্চ হতে চলেছে ধনধান্য স্টেডিয়াম, যেখানে দেশের শিল্প ও কর্পোরেট জগতের প্রথম সারির ব্যক্তিত্বদের উপস্থিতি লক্ষ্য করা যাবে।
কনক্লেভে অংশ (CM Mamata Banerjee)
সূত্রের দাবি, কনক্লেভে অংশ (CM Mamata Banerjee) নিতে চলেছেন দেশের একাধিক নামী শিল্পপতি ও কর্পোরেট নেতারা। তালিকায় রয়েছেন আম্বুজা নিয়োটিয়া গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া, আইটিসি-র সঞ্জীব পুরি, আরপিএসজি গোষ্ঠীর সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া এবং অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর উমেশ চৌধুরীর মতো বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও জিন্দল গোষ্ঠীর শীর্ষ কর্তা সজ্জন জিন্দালের পুত্র পার্থ জিন্দালের উপস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে নবান্ন সূত্র। রিলায়েন্স গোষ্ঠীর পক্ষ থেকেও প্রতিনিধি থাকার কথা।

আন্তর্জাতিক কর্পোরেট জগতের উপস্থিতি (CM Mamata Banerjee)
শুধু দেশীয় সংস্থা নয়, আন্তর্জাতিক কর্পোরেট জগতের উপস্থিতিও এই কনক্লেভের অন্যতম আকর্ষণ। টাটা মোটরস এবং টাটা হিতাচির শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক উৎপাদন সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজের প্রতিনিধিরাও আসছেন বলে জানা যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে আইবিএম, ইনফোসিস ও উইপ্রোর মতো বহুজাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে কর্মরত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের দূতাবাসের প্রধান এবং প্রতিনিধিরাও কনক্লেভে যোগ দেবেন বলে খবর।

আরও পড়ুন: Laxmi Rajyog: বুধ-শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগে বদলাবে তিন রাশির ভাগ্য!
রাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরতেই এই কনক্লেভে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আটটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রকে। মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই ক্ষেত্রগুলি নির্বাচন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। নির্বাচিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ইস্পাত শিল্প, মণি ও রত্ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, পর্যটন এবং বস্ত্র শিল্প। এই আটটি ক্ষেত্রের সম্ভাবনা, পরিকাঠামো ও বিনিয়োগের সুযোগ বোঝাতে আলাদা করে একটি প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে, যা কনক্লেভে অতিথিদের সামনে তুলে ধরা হবে।


