Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম দফার ভোটগ্রহণে রাজ্যজুড়ে বিপুল (Mamata Banerjee on Election) অংশগ্রহণ নজরে এসেছে। সকাল থেকেই দীর্ঘ লাইন, বুথে বুথে ভোটারদের ভিড়-সব মিলিয়ে এক অন্যরকম আবহ তৈরি হয়েছে বাংলার নির্বাচনে। এই উচ্চ ভোটদানের হারকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আত্মবিশ্বাসী মমতা (Mamata Banerjee on Election)
চৌরঙ্গির জনসভা থেকে তিনি আত্মবিশ্বাসী (Mamata Banerjee on Election) সুরে বলেন, “আজকে যে ভোট হয়েছে, আমার চোখ যদি ঠিক থাকে তাহলে বলব যে আমরা অলরেডি জেতার জায়গায় চলে এসেছি।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, প্রথম দফার ভোটের ট্রেন্ডেই তিনি জয়ের আভাস পাচ্ছেন।

মানুষ কেন এত বেশি সংখ্যায় ভোট দিতে বেরিয়েছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “জানেন কেন এত ভোট পড়েছে?” এরপর নিজেই উত্তর দিয়ে বলেন, “এই ভোট মানুষের অধিকার রক্ষার লড়াই তাই মানুষ এত হারে ভোটদান করেছেন।” অর্থাৎ, এই নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং নিজেদের অধিকার সুরক্ষার প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তাঁর মত।
আরও পড়ুন: Record Vote Percentage: বঙ্গে ভোট শতাংশ ৯০% ছুঁইছুঁই! ভাঙল ২০১১ সালের রেকর্ড
কেন্দ্রের বিরুদ্ধে সরব
একই সঙ্গে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে তিনি দাবি করেন, সিএএ এবং এনআরসি ইস্যুও ভোটের অন্যতম বড় কারণ। তাঁর মতে, এই আশঙ্কা থেকেই মানুষ আরও বেশি করে ভোট দিতে এগিয়ে এসেছেন, যাতে নিজেদের অধিকার অক্ষুণ্ণ রাখা যায়। অন্যদিকে, একই দিনে রাজ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার কৃষ্ণনগর এবং দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে জনসভা করার পাশাপাশি হাওড়ায় রোড শো-তেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর। নির্বাচনী মঞ্চ থেকে বিভিন্ন সম্প্রদায়ের উদ্দেশে বিশেষ বার্তাও দেন তিনি।



