Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাডিলেডেও ঘুরে দাঁড়াতে পারেনি এখনও ইংল্যান্ড দল। একা লড়ছেন স্টোকস (Ashes Series)।
তৃতীয় টেস্টে এগিয়ে অজি শিবির (Ashes Series)
অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছিল অজি শিবির। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেও চালকে আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১৩ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংল্যান্ড দল। এক লড়াই চালিয়ে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ashes Series)।
ইংল্যান্ড দলের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট এই ইনিংসেও রান পাননি। জ্যাক ক্রলি ফেরেন ৯ রানে ও বেন ডাকেট ফেরেন ২৯ রানে। জো রুট (১৯) এবং অলি পোপ (৩) ব্যর্থ। মাত্র ৪২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন ব্যাকফুটে। সেই সময় বেন স্টোকস হ্যারি ব্রুককে নিয়ে দুর্গ সামলানোর চেষ্টা করেন কিন্তু হ্যারি ব্রুককে ফিরতে হয় ৪৫ রানে। ব্রুক ড্রেসিং রুমে ফিরলে জেমি স্মিথকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্টোকস। জেমি স্মিথও ফেরেন ২২ রান করে। ১৬৮ রানে ৮ উইকেট হারিয়ে তখন ইংল্যান্ডের মাথার উপর ফলোঅনের ভ্রুকুটি। তবে সেই সময় আর্চারকে নিয়ে জুটি বাঁধেন স্টোকস (Ashes Series)।

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স চোট সরিয়ে এই ম্যাচে দলে ফিরেছেন আর ফিরেই বল হাতে আগুন ঝরালেন। ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন বোলান্ড ও অভিজ্ঞ পেসার নাথান লায়ন। একটি উইকেট নিয়েছেন গ্রিন।

আরও পড়ুন: Gurugram: গুরগাঁওয়ে টেসলার প্রথম চার্জিং স্টেশন: ভারতে ইভি পরিকাঠামো বিস্তারে বড় পদক্ষেপ মাস্কের
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৭১ রানে। ব্যাট হাতে দলকে এই জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে মিচেল স্টার্কের ৫৪ রানের ইনিংসের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচের প্রথম দিনে শতরান করেন আলেক্স ক্যারি (১০৬)। ৮২ রানের ইনিংস খেলেন উসমান খোওয়াজা। ইংল্যান্ড বোলারদের মধ্যে আর্চার নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ব্রাউডন কার্স ও উইল জ্যাকস।
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ১৫৮ রানে। এই মুহূর্তে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে রয়েছে অজি শিবির। এই ম্যাচ জিতেই সিরিজ হবে অস্ট্রেলিয়ার নামে (Ashes Series)।


