Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জার্মানির হয়ে এবার নিজের অবসর ভেঙে কামব্যাক করেছেন তারকা গোলকিপার ন্যুয়ের (Manuel Neuer)।
অবসরের ইঙ্গিত জার্মান গোলকিপারের (Manuel Neuer)
ফুটবল ময়দানে গোলকিপার যে খেলা ঘুরিয়ে দিতে পারেন সেই ছবি দেখিয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার। এরপরেও সবথেকে কম আলোচনার কেন্দ্রে থাকেন গোলকিপাররা। তবে এমন অনেক সময় অনেক গোলকিপার এসেছেন যাঁরা জন্ম দিয়েছেন রূপকথার তবে সেই রূপকথায় তাঁরা হেরে গেলেও থেকে গেছেন নায়কের মত (Manuel Neuer)।
জার্মানির এক গোলকিপারের গল্প বলতে গেলে শুরু করতে হবে আরেক কিংবদন্তি গোলকিপারের রূপকথা দিয়ে। সেই রূপকথায় যেমন আছে আলোর উৎস তেমন রয়েছে অধকারের বিষাদ কিন্তু রাজার গল্প বলতে গেলে যে রাজার থেকেই শুরু করতে হয় তেমনই আজ জার্মানির গোলকিপারের গল্প বলতে গেলে ফিরে যেতে হবে জার্মানির আরেক শক্ত দুর্গের কাছে।
মাঠের এক প্রান্তে যখন একদল আনন্দ উল্লাসে ভেসে যাচ্ছে ঠিক সেই ক্ষণেই মাঠের অন্য এক প্রান্তে গোলপোস্টে হেলান দিয়ে বসে রয়েছেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার। এই প্রাচীর ‘দ্য টাইটান’ নামে পরিচিত তবে তাঁর ভাল নাম অলিভার কান। তিনি সেদিন স্তব্ধ, পরাজিত এক সৈনিক। যুদ্ধ শেষে নিজের দুর্গ না রক্ষা করতে পারার গ্লানি নিয়ে বসে সেই অভিজ্ঞ প্রহরী। একদিকে যেমন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয় থাকবে প্রতিটা কাগজের পাতায় তেমন রয়ে গেছে অলিভার কানের এই সত্যি, যা আজও মর্মস্পর্শী। গোটা টুর্নামেন্টের বীরত্ত্বের গল্প থিম যায় সাম্বা ব্রিগেডের সামনে (Manuel Neuer)।
এই মহীরুহর জন্ম যেন হয়েছিল এই ফাইনালের জন্য। একদিকে তাঁর চোখে ছিল উন্মক্তভাব, কিন্তু ভিতরে খরস্রোতা যদি। তিনি যখন বলের দিকে এগিয়ে আসেন মনে হয় গর্জন। বলের দিকে এমন ভাবে ঝাঁপিয়ে পড়তেন যেন এটাই শিকার। রাজার মত শিকার করতেন তিনি। তাঁর মুখে ছিল নিষ্ঠুর সততা। অনুকম্পা তাঁর মধ্যে অনুভব করা গেছে বলে মনে হয় না।

আরও পড়ুন: Shreyanka Patil: বিশ্বকাপের মাঝে চোটের কারণে ছিটকে গেলেন তারকা স্পিনার
তবে এই গল্পের শুরুটা আগে না জানলে মাঠে হেলান দিয়ে বসে থাকার দৃশ্যের সঙ্গে মেলানো সম্ভব হবে না। ২০০২ বিশ্বকাপে জার্মানি কোনওভাবেই ফেভারিট ছিল না বরং বলা ভাল যে তারা ফাইনালে যাবে এটা কেউ ভাবেননি। কোয়ালিফাই রাউন্ডে ইংলন্ডের কাছে বাজে ভাবে পরাজিত দল যে ফাইনালে যাবে সেটা কল্পনাতীত। কিন্তু তাদের দলে একজন অলিভার কান আছেন। যাঁর রিফ্লেক্স চিতার মত বললেও ভুল বলা হবে না। তাঁর আগ্রাসনের সামনে বিপক্ষের ভয় খুব স্বাভাবিক সেই সময়। তিনি যেন ‘জিউসের ঈগল’, যিনি পাহারা দিচ্ছেন জার্মানির দুর্গ (Manuel Neuer)।
গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত যিনি রচনা করেছিলেন এক রূপকথার। সেই রূপকথায় জন্ম এই অতিমানবের। প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, প্রতিটা দলের আক্রমণ বিফল হয়েছে কানের সামনে। ফাইনালের আগে পর্যন্ত তিনি হজম করেছিলেন মাত্র একটি গোল। কিন্তু ফাইনাল মহারণে যে ঈশ্বর অন্য গল্প লিখছেন সেটা তখন কে জানত।
ফাইনালের মঞ্চ প্রস্তুত সেই সময় এক মহাকাব্যিক দ্বৈরথের জন্য। একদিকে রোনাল্ডো, রিভালদো এবং রোনালদিনহোকে নিয়ে গড়া ব্রাজিলের ভয়ংকর ‘থ্রি আর’ আক্রমণভাগ, অন্যদিকে জার্মানি এসেছিল লৌহের শৃঙ্খলা নিয়ে সংযম এবং সবচেয়ে বড় কথা অলিভার কানকে নিয়ে। কিন্তু ফাইনালের আগে জার্মানির ওপর নেমে আসে বিপর্যয়। মাইকেল বালাক নেই, সেমিফাইনালে কার্ড দেখে তিনি নিষিদ্ধ। জার্মানির মাঝমাঠ যেন হঠাৎ তার স্পন্দন হারাল। ফলে সব দায়িত্ব তখন কানের দু’হাতে। ফাইনালে ব্রাজিল ২-০ গোলে ম্যাচ জেতে আর সেখানেই বাজে শেষ বাঁশি (Manuel Neuer)।
আরও পড়ুন: Neymar: নেইমারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ব্রাজিলের
সেই ম্যাচে ধ্রুবক হয়ে থাকল ব্রাজিলিয়ানদের উল্লাস আর অন্যদিকে আলোর উৎসব থেকে সামান্য দূরে, নিজের রাজ্যের ভগ্নপ্রাচীরের পাশে পরাজিত অলিভার কান। গোলপোস্টে হেলান দিয়ে বসে সেই প্রহরী। তাঁর শেষ ম্যাচের পর সেই দায়িত্ব গিয়ে বর্তায় ম্যানুয়েল ন্যুয়েরের কাঁধে। ৪০ বছরের এই প্রহরী ২০২৪ সালে ইউরো কাপের পর অবসর ঘোষণা করেছিলেন। তবে এবার অবসর ভেঙে ফিরেছেন বিশ্বকাপের মঞ্চে। কিন্তু এর মাঝেই তিনি জানিয়ে দিলেন আর ফুটবল খেলতে চান না তিনি।
বিশ্বকাপের্ শেষে পাকাপাকি ভাবে অবসর নিতে চান ন্যুয়ের। বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। পঞ্চম বার বিশ্বকাপ খেলতে আসা ন্যুয়ের সাংবাদিকদের প্রশ্নে এই কথাই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানাতে চেয়েছিলাম। আমার মতে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’ ন্যুয়ের জানান মানসিক এবং শারীরিক ভাবে আর ধকল তিনি নিতে পারছেন না (Manuel Neuer)।
ন্যুয়ের আরও যোগ করছেন, ;গত দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে খেলার চাপটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু’বছর পর আবার ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা নেই আমার। আগের দিনই মাঠের নামার আগে ঠিক করে নিয়েছি, জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ খেলব। তবে হ্যাঁ, আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই। অবসরের কথা ভেবে বিশেষ কোনও জামা নিয়ে বিশ্বকাপ খেলতে আসিনি।’ তবে তার আগে এই বার খেতাব জেতার জন্য নিজেকে উজাড় করে দিতে চান বলেও জানিয়েছেন (Manuel Neuer)।


