Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওপেনিং জুটিতে রেকর্ড নিউজিল্যান্ডের। বিশ্বক্রিকেটে নয়া নজির টম লাথাম এবং ডেভন কনওয়ের (New Zealand)।
ওপেনিং জুটিতে রেকর্ড কিউয়িদের (New Zealand)
বিশ্বক্রিকেটে নয়া নজির গড়লেন টম লাথাম এবং ডেভন কনওয়ের। ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করলেন দুই কিউয়ি তারকা। বৃহস্পতিবার ওপেনিং পার্টনারশিপে রেকর্ড এই জুটির। দুই তারকার ব্যাটিং দাপটে ভর করে নিউজিল্যান্ড ১ উইকেটে ৩৩৪ রান তোলে। দিনের শেষে ১৭৮ রানে অপরাজিত কনওয়ে এবং প্রথম দিনের শেষের আগে ১৩৭ রানে আউট হন লাথাম। জুটিতে তোলেন ৩২৩ রান। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। এর আগে এই রেকর্ড ছিল গ্লেন টার্নার এবং টেরি জারভিসের (New Zealand)।
টেস্টে এই নিয়ে অষ্টমবার ৩০০ রানের গন্ডি পার করল নিউজিল্যান্ড। রেকর্ডার অঙ্গ হতে পেরে উচ্ছ্বসিত কনওয়ে। লাথামের ভূয়সী প্রশংসা করে কনওয়ে বলেন, ‘পার্টনারশিপের অঙ্গ হতে পেরে আমি গর্বিত। যেভাবে খেলেছে টমকে কৃতিত্ব দিতেই হবে। পার্টনারশিপে আমাকেও অনেক সাহায্য করেছে। দূরেরটা না ভেবে ধীরে ধীরে এগোতে বলেছে।’ কনওয়ের ক্রিকেট জীবনে এটাই সেরা পার্টনারশিপ। তবে দাবি, রেকর্ডের কথা জানতেন না। সারাদিন ব্যাট করেন কিউয়ি ওপেনার। ২৭৯ বলে শতরান সম্পূর্ণ করেন। চলতি বছর এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।

দিন প্রথম দুই সেশনে কোনও সুযোগ দেননি দুই ওপেনার। তৃতীয় সেশনের শুরুতে সুযোগ তৈরি হলেও লাথামের ক্যাচ মিস করেন ক্যারিবিয়ান উইকেটকিপার। তখন তাঁর রান ছিল ১০৪। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাথাম। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে ড্র হওয়ার পর ওয়েলিংটনে নয় উইকেটে জেতে (New Zealand)।


