Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ফিটনেসের জন্য শুরু করেছে ব্রঙ্কো টেস্ট। রোহিত শর্মা সেই পরীক্ষায় বসেন ও তার ফলাফলও এসে গেছে (BCCI)।
সামনে এলো পরীক্ষার ফলাফল (BCCI)
ভারতীয় ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ফিটনেস পরীক্ষার মাপকাঠি হিসেবে নিয়ে এসেছে ব্রঙ্কো টেস্ট। পরীক্ষায় ফেল করলে তার জন্য দলের দরজা বন্ধ থাকবে। বিরাট কোহলির সময়ে ইয়ো ইয়ো টেস্ট ছিল ফিটনেসের শেষ মাপকাঠি কিন্তু এখন সেই টেস্টের পাশাপাশি ব্রঙ্কো টেস্টেও পাশ করতে হবে, তবেই সে সুযোগ পাবে ভারতীয় দলে (BCCI)।
সেই পরীক্ষায় অংশ নিয়েছে ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও এই টেস্ট নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি মুখ খুলেছিলেন এই টেস্ট নিয়ে। তিনি তার এক সাক্ষাৎকারে বোর্ডকে নিশানা করে বলেন যে রোহিত শর্মাকে দলে না রাখার পরিকল্পনা স্বরূপ এই টেস্ট বলে তার সংশয় (BCCI)।

রোহিত শর্মার ফিটনেস নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রে থেকেছে কিন্তু এই টেস্টে রোহিত শর্মা শুধু পাশ করেছেন তাই নয় বরং তার ফিটনেস সেখানে উপস্থিত কর্তাদের খুশি করেছে। গত ৩০ ও ৩১ অগস্ট টিম ইন্ডিয়ার সব প্লেয়ারদের BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে ব্রঙ্কো টেস্টে অংশ নিতে হয়েছে।
আরও পড়ুন : Cheteshwar Pujara: অবসরের পর চিঠিতে বিশেষ বার্তা পেলেন ভারতীয় প্রাক্তন
সদ্য প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুতে আয়োজিত হওয়া ব্রঙ্কো পরীক্ষায় বাকিদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা। প্রসিধ কৃষ্ণও ভালো স্কোর করেছেন ব্রঙ্কো এই নতুন টেস্টে। তবে এই টেস্টে সব জল্পনার অবসান ঘটিয়ে বাজিমাত করেছেন ‘হিটম্যান’।
আসন্ন এশিয়া কাপের আগে ভারতীয় দলে থাকা বাকি প্লেয়াররাও অংশ নিয়েছিলেন ফিটনেস পরীক্ষায়। সেখানে শুবমান গিল, জশপ্রীত বুমরা সহ প্রত্যেকেই পাশ করেছেন। জ্বর ও অসুস্থতার জন্য দলীপ ট্রফিতে অংশ নিতে পারেন নি গিল। সেই কারণে এই ফিটনেস পরীক্ষায় তার দিকেও ছিল বিশেষ নজর। যার ফলে প্লেয়ারদের ফিটনেস নিয়ে স্বস্তিতে বোর্ড ও ভারতীয় দল (BCCI)।


