Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে রাখা হলেও অভিজ্ঞ ব্যাটারকে সরিয়ে দিল শ্রীলঙ্কা। দায়িত্বে ফেরানো হল প্রাক্তন অধিনায়ককে (Sri Lanka)।
শ্রীলঙ্কার অধিনায়ক বদল (Sri Lanka)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন দেরি নেই। তার আগে সব দলই নিজেদের পূর্ণ শক্তি নিয়ে নামতে চাইছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৯ দিন আগে অধিনায়ককে বরখাস্ত করা হলো। পরিবর্তে দায়িত্বে ফিরিয়ে আনা হলো প্রাক্তন অধিনায়ককে (Sri Lanka)।
শুক্রবার বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলের ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বেশ কিছুদিন অফ-ফর্মে থাকার কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো চরিথ আশালঙ্কাকে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে দাসুন শনাকাকে। শ্রীলঙ্কান নির্বাচক কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ‘আশালঙ্কার খারাপ ফর্ম এবং তিনটি বিশ্বকাপে শনাকার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। শনাকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞ অলরাউন্ডার। আগের দফায় যখন নির্বাচক ছিলাম, তখন শনাকা অধিনায়ক ছিল। তখন আশালঙ্কাকে নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল।’

মাস খানেক আগেই আভাস পাওয়া গিয়েছিল তাঁকে বিশ্বকাপের আগে আশালঙ্কাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। নভেম্বরে শ্রীলঙ্কার প্রাক্তন প্রধান নির্বাচক উপুল থরঙ্গার কথায় আশালঙ্কাকে নিয়ে আশা ভঙ্গের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পাকিস্তান সফরের মাঝ পথে অসুস্থতার কারণ দেখিয়ে আশালঙ্কাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তখন থেকেই জল্পনা চলছিল যে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে।
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫.৬০ গড়ে ১৫৬ রান করেছেন চরিথ আশালঙ্কা। তাঁর স্ট্রাইক রেট ১২১.৮৮। অধিনায়ক হিসাবেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ২৫টি ম্যাচের মধ্যে জয় পেয়েছেন ১১টিতে। যদিও বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে আশালঙ্কাকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা (Sri Lanka)।


