Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি অরূপ বিশ্বাসসের ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে একাধিক বানান ভুল নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছিল। সেই বিতর্ক কাটতে না কাটতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক সভার বিজ্ঞাপনে একাধিক বানান ভুল ঘিরে সরব হল তৃণমূল কংগ্রেস(TMC)।
বিজ্ঞাপনে বানান বিভ্রাট(TMC)
বাংলায় প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে বেশ কয়েকটি মৌলিক বানান ভুল নজরে আসে। এই নিয়েই বিজেপিকে নিশানা করেছে শাসক দল(TMC)। তৃণমূলের অভিযোগ, বিপুল অর্থ ব্যয় করে আত্মপ্রশংসামূলক বিজ্ঞাপন ছাপানো হলেও বাংলার ভাষা ও বানান নিয়ে চরম অবহেলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজ্ঞাপনে ‘আশীর্বাদ’, ‘হ্রাস’, ‘পাশাপাশি’, ‘উপস্থিতি’-র মতো সাধারণ শব্দের বানান ভুল রয়েছে। বিজ্ঞাপনের জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে, তার সামান্য অংশ যদি বাংলা ভাষার প্রাথমিক জ্ঞান অর্জনে খরচ করা হতো, তবে এমন ভুল এড়ানো যেত বলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের।
বিজেপিকে নিশানা তৃণমূলের(TMC)
এই প্রসঙ্গে তৃণমূল(TMC) আরও অভিযোগ তোলে যে বিজেপির একাংশের নেতারা অতীতেও বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের মতে, বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে কটাক্ষ করা, বাংলার সাংস্কৃতিক শব্দভাণ্ডার নিয়ে প্রশ্ন তোলা এবং ‘বন্দে মাতরম’-এর মতো জাতীয় স্লোগান ভুলভাবে উচ্চারণ করা এই মানসিকতারই প্রতিফলন। শাসক দলের বক্তব্য, বাংলার সংস্কৃতি ও ভাষার সঙ্গে বিজেপির দূরত্ব এই বানান ভুলের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে। তৃণমূলের দাবি, যারা বাংলার ভাষা ও সংস্কৃতিকে সম্মান করতে জানে না, তারা রাজ্যের শাসনব্যবস্থা নিয়েও আন্তরিক হতে পারে না।
আরও পড়ুন: Newtown Fire: ভোটার তালিকায় নাম তুলতে ‘পরিকল্পিত অগ্নিকাণ্ড’? নিউটাউনে আগুনের ঘটনায় তৃণমূলকে নিশানা বিজেপির
অরূপ বিশ্বাস বিতর্কের পাল্টা জবাব তৃণমূলের
প্রসঙ্গত উল্লেখ্য, মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলায় সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে পোস্ট করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি। অরূপ বিশ্বাসের চিঠির বানান নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এবার তার পাল্টা জবাব দিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক সভাকে কেন্দ্র করে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানেও ভুল বানানকে মার্ক করে দলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র সমালোচনা ঘাসফুল শিবিরের।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির


