Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ জিততে দরকার আর চার উইকেট, তাহলেই অ্যাশেজ সিরিজ জিতে নেবেন কামিন্স (Ashes Series)।
সিরিজ জয় কি শুধু সময়ের অপেক্ষা? (Ashes Series)
অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ যেটা আর হয়ত সময়ের অপেক্ষা। সম্ভবত রবিবার দিন অ্যাশেজ সিরিজ আসতে পারে অস্ট্রেলিয়ার ঘরে, যদি না অলৌকিক কোনও ঘটনা ঘটিয়ে দেয় ইংল্যান্ড তবে সেই সম্ভাবনাকে প্রায় উড়িয়ে দিচ্ছেন সমর্থকরা ও বিশেষজ্ঞরা। অ্যাডিলেড টেস্টের শেষদিন অজিদের জিততে দরকার আর মাত্র ৪ উইকেট। উল্টোদিকে ইংল্যান্ডের জিততে গেলে করতে হবে ২২৮ রান। আগের দুটি ম্যাচই অস্ট্রেলিয়া জিতেছে দাপটের সঙ্গে। বোলিং ব্যাটিংয়ে তেমনপ্রতিরোধ গড়ে তুলতে পারেনি বেন স্টোকসের দল (Ashes Series)।
অস্ট্রেলিয়া চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে। ৪২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড ১৭০ রান করেন। তাঁর সঙ্গে শুক্রবার অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। তিনি ৭২ রান করেন। শনিবার অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টং ৪টি এবং ব্রাইডন কার্স ৩টি উইকেট নেন। এছাড়া জফ্রা আর্চার, উইল জ্যাকস এবং বেন স্টোকস ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন: TMC: প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে বানান ভুল, বিজেপিকে নিশানা তৃণমূলের
অ্যাশেজ সিরিজ বাঁচাতে ইংল্যান্ডের সামনে ৪৩৫ রানের লক্ষ্য। ওপেনার জ্যাক ক্রলি ছাড়া এই ম্যাচে কেউই তেমন দাগ কাটতে পারেননি। প্যাট কামিন্সের পেস এবং নাথন লায়নের স্পিন সামলাতে ইংল্যান্ড ব্যাটাররা হিমশিম খায়। দুজনেই নিয়েছেন তিন উইকেট। ক্রলি করেন ৮৫। ভাল শুরু করেও বড় রান পাননি জো রুট (৩৯) ও হ্যারি ব্রুক (৩০)। স্টোকস সহ বাকি ব্যাটাররা ব্যর্থ। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছে ২০৭/৬।

অ্যাডিলেড টেস্টে এবারও সেঞ্চুরি করলেন হেড। তাঁর ইনিংস থামলো ১৭০ রানে। এই মাঠে ৯টি টেস্টে হেড এখনও পর্যন্ত করেছেন ৫টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। একই ভেন্যুতে টেস্টে চারটি শতরান করা দ্বিতীয় ব্যাটার তিনি। অ্যাডিলেড ওভালে এর আগে এমন কীর্তি গড়েছিলেন শুধু মাইকেল ক্লার্ক (Ashes Series)।


