Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় টিমে বড় চমক। বাদ পড়লেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক গিল। দলে জায়গা পেলেন ইশান, রিঙ্কু (Team India)।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন গিল (Team India)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উন্মাদনার পারদ যত বাড়ছে ততই চর্চা চলছে টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়েও। কে কে দলে থাকবেন আবার কে বাদ পড়বেন সেই নিয়েও তৈরি হয়েছিল বিস্তর জল্পনা। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশ কিছু বিষয় যে ভারতের চিন্তার কারণ হবে সেই আঁচ করেছিলেন অনেকেই। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হলো ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। সেই ঘোষণায় রয়েছে বড় চমক। দলে জায়গা পেলেন না শুভমন গিল। দল থেকে বাদ পড়েছেন জিতেশ শর্মাও (Team India)।
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত প্রথম দিনই এই টুর্নামেন্টে অভিযান শুরু করছে। ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর তার জন্য শনিবার ভারতীয় দল ঘোষণা করেন BCCI সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর সঙ্গে ছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব।

আলোচনা চলছিল শুভমন গিলের ফর্ম নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে না পারলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে সেই কথা মনে করছিলেন অনেকেই। কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন আর অন্যদিকে সঞ্জু বারবার নিজেকে প্রমাণ করলেও গিলের কারণে তাঁকে থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। সেই কারণেই গিলকে বাদ দিয়ে সঞ্জুকে দলে রাখা হয়েছে। জিতেশ শর্মার জায়গায় দলে জায়গা পেয়েছেন ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ইশান দুরন্ত পারফরম্যান্স করেছেন। দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিংও। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Team India)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান (উইকেটকিপার), রিঙ্কু সিং।


