Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে নজির গড়েছেন মেসি কিন্তু এই ম্যাচের পর থেকেই তাঁকে নিয়ে বিতর্ক আরও বাড়ছে (Algeria)।
মেসির নামে নালিশ ফিফার কাছে (Algeria)
২০২৬ সালের বিশ্বকাপ আর্জেন্টিনা জয় দিয়ে শুরু করছে। আলজেরিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। তবে সেই ম্যাচের পর থেকেই বিতর্ক যেন থামছেই না। আলোচনার কেন্দ্রে এখন সেই ম্যাচের একাধিক সিদ্ধান্ত আর আলজেরিয়ার বিপক্ষে গিয়েছে সেই সকল সিদ্ধান্ত বলেই দাবি করছেন তাঁরা। ইতিমধ্যেই আলজেরিয়ার ফুটবল ফেডারেশন এই ঘটনাকে ‘গুরুতর অন্যায়’ বলে উল্লেখ করেছে (Algeria)।
অনেক সমর্থকদের মতেই মাঠে নেওয়া সেই সিদ্ধান্তের প্রভাব পড়েছে খেলার উপর। এবার সেই বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে আলজেরিয়া। তাঁরা দাবি করেছেন ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত যা ন্যায্য নয় সেই সিদ্ধান্ত আলজেরিয়াকে বঞ্চিত করেছে। তাঁরা অভিযোগ জানিয়েছে সেই ম্যাচে নেওয়া একাধিক সিদ্ধান্ত ম্যাচের ভারসাম্য বদলে দিয়েছে।
এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের কাহিনী লিখেছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলের জয় সুনিচ্ছিত করেছিলেন। তাঁর অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি রয়েছে বিতর্ক। সেই বিতর্ক আর উত্তেজনার কারণে তাঁর সেই দুরন্ত পারফরম্যান্স নিয়ে এই মুহূর্তে চর্চা কম হচ্ছি বরং বিতর্ক বেশি হচ্ছে (Algeria)।

বিতর্কিত ঘটনাটি ঘটে ম্যাচের ৩০ মিনিটে। মেসি একটি ট্যাকল করতে গিয়ে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেশিতে তাঁর বুটের নিচের অংশ দিয়ে আঘাত করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। আলজেরিয়ার দাবি, এটি স্পষ্ট ভাবে লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল আর সেটা হলে মেসিকে মাঠ ছাড়তে হট। কিন্তু রেফারি ওই ঘটনাকে গুরুত্ব না দিয়ে শুধু ফ্রি-কিক দেন এবং কোনও কার্ড না দেখিয়েই খেলা চালিয়ে যান। আলজেরিয়া ফুটবল ফেডারেশনের এক সূত্র জানায় জানান, ‘আমাদের মতে এবং অনেকেরই মতেই, মেসির ওই ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘শুধু ওই ঘটনাই নয়, ম্যাচে আরও দু’টি কনুইয়ের আঘাতের ঘটনা ঘটেছে, যেগুলোতেও লাল কার্ড হওয়ার কথা ছিল।’ সূত্রটি সঙ্গে আরও যোগ করেন, ‘এই তিনটি ঘটনা এতটাই স্পষ্ট ছিল যে ভার-এর হস্তক্ষেপ না করাটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই কারণেই আমরা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছি।’
আরও পড়ুন: Anne Hathaway: তৃতীয়বার মা হতে চলেছেন অ্যান হ্যাথাওয়ে, সুখবর দিলেন অভিনেত্রী
ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে,‘আমরা কখনও-ই বলছি না যে আর্জেন্তিনা শক্তিশালী দল নয়। ওরা ভালো খেলেছে, কিন্তু মাঠে যখন স্পষ্ট অন্যায় হয়, তখন চুপ থাকা সম্ভব নয়।’ এরপর থেকে নেটিজেনদের একাংশ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকের মতে মেসি হওয়ার কারণে তিনি ছাড় পেয়ে গেছেন। অনেকেই এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার ফিফা এই বিষয়ে কিছু জানায় কিনা। নাকি কোথাও গিয়ে এটাও বিতর্কিত একটি অধ্যায় হয়েই থেকে যায় ইতিহাসের পাতায় (Algeria)।


