Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্ট সিরিজ জিতলেও ভারতের কাছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে (Hardik Pandya)।
সিরিজ হারের পর মুখ খুললেন প্রোটিয়া কোচ (Hardik Pandya)
ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দাপটের সাথে জিতলেও সেই দাপট ধরে রাখতে পারেনি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। পরপর দুই ফরম্যাটের সিরিজেই ভারতের কাছে পর্যদুস্ত হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডে সিরিজে যেমন বিরাট-রোহিতের দাপটের সামনে দর্প চূর্ণ হয়েছে তেমনই টি-টোয়েন্টি সিরিজে হার্দিক ঝড়ের কাছে উড়ে গেছে প্রোটিয়া বাহিনী। পুরো সফরেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সমস্যায় পড়েছেন বরুণ চক্রবর্তীর সামনে। টি-টোয়েন্টি সিরিজ হারের পর সেই মুখ খুললেন প্রোটিয়া কোচ (Hardik Pandya)। কী বললেন তিনি?
শেষ টি-টোয়েন্টি ম্যাচে আহমেদাবাদে ভারতের কাছে হারের পর ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ প্রোটিয়া কোচ শুকরি কনরাড। হার্দিকই টি-টোয়েন্টি সিরিজের পার্থক্য গড়ে দিয়েছেন বলে মত তাঁর। পাঁচ ম্যাচের সিরিজে শেষ ম্যাচে ২৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিগ্স খেলেন হার্দিক। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। একটি উইকেট নিলেও সেটি ছিল ব্রেভিসের উইকেট। গুরুত্বপূর্ণ এই উইকেটই তুলে নিয়েছেন হার্দিক নাহলে এই প্রোটিয়া ব্যাটার ভারতের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কনরাড বলেন, খুব সৎভাবে বললে, বুমরাকে কোনওভাবেই ছোট না করে বলছি, আমার মতে দু’দলের মধ্যে পার্থক্যটা গড়ে দিয়েছে হার্দিক। আজকের ওর ইনিংসটাই আমাদের জয় ও পরাজয়ের ফারাক তৈরি করেছে। প্রথম ম্যাচেও হার্দিক এমন একটা ইনিংস খেলেছিল। কিন্তু প্রথম ম্যাচে পরিস্থিতি চাপের ছিল। তাছাড়া হার্দিক যখন ব্যাট করতে নেমেছিল তখন আমরা ওকে কিছুটা চাপে ফেলেছিলাম।’

শুধু তাই নয় এর সাথে তিনি বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা অলরাউন্ডারদের অন্যতম একজন বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে ও কেন বিশ্বের সেরাদের একজন, তার যথেষ্ট কারণ আছে। ওর পারফরম্যান্স একেবারে শীর্ষ স্তরের। ম্যান অফ দ্য সিরিজ কে পেয়েছে জানি না, তবে হার্দিক না হলে আমি খুব অবাক হব। আমার মতে, দুই দলের মধ্যে পার্থক্যটা ও-ই গড়ে দিয়েছে।’

প্রসঙ্গত সিরিজ সেরার পুরস্কার হার্দিক পাননি। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁকে খেলতে দক্ষিণ আফ্রিকাকে বারবার বেগ পেতে হয়েছে। শেষ ম্যাচে তাঁর ৪ উইকেট নিয়ে ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করেছেন এই তারকা স্পিনার। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় এই সম্মান গিয়েছে বরুণ চক্রবর্তীর ঝুলিতে (Hardik Pandya)।


