Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া কিন্তু সেই সিরিজের স্কোয়াডে নাম নেই একাধিক অজি তারকার (IPL 2026)।
পাক সফরে নেই একাধিক অজি তারকা (IPL 2026)
এই মুহূর্তে বহু অজি তারকা ব্যস্ত আইপিএল নিয়ে। এর মধ্যেই অস্ট্রেলিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে। এই দুই সফরে রয়েছে মোট ৯টি হোয়াইট-বল ম্যাচ ম্যাচ এবং তার জন্য দলে রয়েছেন ২৪ জন ক্রিকেটার। ৭ জন আইপিএল খেলা অজি ক্রিকেটারকে নিয়েও এসেছে বড় আপডেট। পাকিস্তান সফর শুরু হবে ৩০ মে থেকে আর বাংলাদেশ সফর রয়েছে ৯ জুন থেকে। এই দুই সিরিজের জন্য দলে রয়েছেন নতুন মুখ (IPL 2026)।
চলতি আইপিএল-এ খেলা ৭ জন ক্রিকেটারকে নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দুই সফরেই নেই হায়দরাবাদ অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। একই কারণে পাকিস্তান সফরে যাবেন না ট্র্যাভিস হেড তবে তিনি যোগ দেবেন বাংলাদেশ সফরে। দিল্লির মিচেল স্টার্ক এবং বেঙ্গালুরুর জশ হেজেলউড এই সফরেই বাদ পড়েছেন।
তবে পাকিস্তান সফরে যোগ না দিলেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে যোগ দেবেন পাঞ্জাব কিংসের জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি এবং বেন ডোয়ারশুইস (IPL 2026)।
অস্ট্রেলিয়ায় নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন পাককিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে এই সফরে দলে তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভারসাম্য যুক্ত দল তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘নতুন খেলোয়াড়দের সুযোগ পাওয়া সব সময়ই ভালো ব্যাপার। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণ এই সফরে দলকে আরও শক্তিশালী করবে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাড়ানো খুব দরকার। আগামী ১৮ মাস থেকে ২ বছর আমরা এই দিকেই বেশি গুরুত্ব দেব।’
পাকিস্তান সফরে তিনটে ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের তিনটি ম্যাচ হবে ৩০ মে, ২ জুন এবং ৪ জুন। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই সিরিজে নেতৃত্বের ভার থাকবে মিচেল মার্শের কাঁধে।
পাকিস্তান সফরের দল
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাট রেনশ, তনবীর সাংঘা, লিয়াম স্কট, ম্যাথিউ শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।
পাকিস্তান সফর শেষ হলে বাংলাদেশ সফরে রয়েছে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলি রয়েছে ৯, ১১, এবং ১৪ জুন। এরপর টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ জুন। ওয়ানডে ম্যাচগুলি হবে ঢাকায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে চট্টগ্রামে।
বাংলাদেশ সফরের ODI দল
মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তনবীর সাংঘা, লিয়াম স্কট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), টিম ডেভিড, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথিউ কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ, অ্যাডাম জাম্পা (IPL 2026)।


