Last Updated on [modified_date_only] by Aditi Singha
ভোটার তালিকা সংশোধন নিয়ে আর কোনও রকম বাড়াবাড়ি নয়, এই বার্তাই স্পষ্টভাবে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও সংলগ্ন জেলার বুথ লেভেল এজেন্ট এবং বিএলএ-২ দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি কার্যত নির্বাচনী যুদ্ধের প্রস্তুতির ডাক দেন। তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা, বার্তায় ছিল কড়া সতর্কতা“এবার পিকনিক-ফিকনিক হবে না। পিকনিক হবে ২০২৬-এর জয়ের পর।”

ভোটার তালিকা ঘিরে উত্তাপের আবহ (Mamata Banerjee)
সাম্প্রতিক সময়ে ভোটার তালিকার খসড়া প্রকাশের পর বিপুল সংখ্যক নাম বাদ পড়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটেই বুথ স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে চাইলেন তৃণমূল নেত্রী। এই বৈঠকে রাজ্যের মোট ৪০টি বিধানসভার বুথ স্তরের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। উদ্দেশ্য একটাই ভোটার তালিকার প্রতিটি স্তরে নজরদারি আরও শক্ত করা।
চূড়ান্ত সময়সীমার আগে কড়া নির্দেশ (Mamata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ১৪ ফেব্রুয়ারি। তার আগে কোনও গাফিলতির সুযোগ নেই। তিনি বলেন, “নাওয়া-খাওয়া ভুলে কাজ করতে হবে। একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে।” বুথ স্তরেই কোন কোন ভোটারের নাম বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে এবং কীভাবে তা ফের তালিকাভুক্ত করা যায় এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।
বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নির্দেশ (Mamata Banerjee)
শুধু কাগজে-কলমে কাজ নয়, প্রয়োজনে বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। ভোটারের বয়স, ঠিকানা, পরিচয় সংক্রান্ত নথি সব কিছু খুঁটিয়ে দেখে দ্রুত সংশোধনের আবেদন জমা দিতে হবে। তাঁর মতে, বুথ স্তরের সংগঠনই এই লড়াইয়ের মূল ভরসা।
বিএলএ-২ দের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ (Mamata Banerjee)
এই বৈঠকে বিএলএ এবং বিএলএ-২ দের ভূমিকার উপর বিশেষ জোর দেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়ায় এই দুই স্তরের প্রতিনিধিরাই দলের “চোখ ও কান”। তাই তাঁদের আরও সক্রিয়, সতর্ক এবং দায়িত্বশীল হতে হবে। একটি বৈধ ভোটারের নাম বাদ পড়া মানেই গণতন্ত্রের ক্ষতি এই বার্তা বারবার তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: Mamata Attacks BJP: দেশের রাম নাম সত্য হে করছে বিজেপি: কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার!
২০২৬-এর আগে সংগঠনের কঠোর পরীক্ষা
পরোক্ষভাবে এই বৈঠক থেকেই স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সংগঠনের শক্তি ও নিষ্ঠা যাচাই করতে চাইছে দলনেত্রী। ভোটার তালিকা সংশোধনের কাজ শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং রাজনৈতিক লড়াইয়ের প্রথম ধাপ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।



