Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বই সবচেয়ে শক্তিশালী দল হলেও তাদের তিন অস্ত্রে পাল্টা জবাব দিতে তৈরি পাঞ্জাব (Vijay Hazare Trophy)।
মুম্বইকে চ্যালেঞ্জ জানাতে তৈরি পাঞ্জাব (Vijay Hazare Trophy)
আসন্ন বিজয় হাজারে ট্রফিতে অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে চলেছে পাঞ্জাব। দেশের হয়ে খেলা তিন প্লেয়ার রয়েছে তাদের দলে। শুভমন গিল, অভিষেক শর্মা ও অর্শদীপ সিং। এই তিন প্লেয়ার যে দলেই থাকবেন সেই দলকে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হবে। এদের নিয়েই বিজয় হাজারে ট্রফি জয়ে ঝাঁপাতে চলেছে পাঞ্জাব। তবে লড়াই হবে কঠিন কারণ পাঞ্জাবের গ্রুপে রয়েছে মুম্বই (Vijay Hazare Trophy)।
বিজয় হাজারে ট্রফির গ্রুপ C-তে রয়েছে মুম্বই, পাঞ্জাব সহ মোট ৮টি দল। এবার পাঞ্জাব এবং মুম্বই দুই দলেই রয়েছেন আন্তর্জাতিক তারকারা। মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, শিবম দুবে, সূর্যকুমার যাদবের মতো আন্তর্জাতিক তারকারা। অন্যদিকে পাঞ্জাবের হয়ে অভিষেক, গিল ও অর্শদীপ। ফলে এই দুই দলের মধ্যে যে হতে চলেছে সেটা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Arjun Singh: জগদ্দল গুলিকান্ডে বড় স্বস্তি অর্জুন সিংয়ের, শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টের
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ জানুয়ারি মুম্বই ও পাঞ্জাব মুখোমুখি হবে। সেই ম্যাচে খেলবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে পাঞ্জাবের হয়ে শুভমন গিল খেলবেন। বাকি তারকাদের মধ্যে কারা খেলবেন সেটা অবশ্য জানানো হয়নি। তবে এই ম্যাচে রোহিত শর্মার খেলার সম্ভবনা কম। তবে পাঞ্জাবের গিল, অভিষেক ও অর্শদীপ দলে থাকলেও কতগুলো ম্যাচ খেলবেন সেটা জানানো হয়নি। ১১ জানুয়ারি থেকে ভারত নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে। সেই সিরিজের সূচির উপর নির্ভর করছেন তিন তারকা খেলবেন কিনা। আবার ওয়ানডে সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ (Vijay Hazare Trophy)।


