Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আগামী ১২ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রিলিমিনারি রাউন্ডে কুয়েতের শক্তিশালী ক্লাব আল-আরাবি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal AFC)। রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে জোরকদমে চলছে লাল-হলুদ শিবিরের শেষ মুহূর্তের প্রস্তুতি।
দলে বিদেশি ডিফেন্ডার নাচোর চোট এবং স্ট্রাইকার না থাকায় দল কিছুটা চাপে থাকলেও, অজুহাত দিতে নারাজ হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ড্রেসিংরুমে ফুটবলারদের তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দলে বিদেশি খেলোয়াড় না থাকার কোনও অজুহাত চলবে না। কুয়েতি ক্লাবের ফুটবলারদের শারীরিক গঠন ও উচ্চতার কথা মাথায় রেখে অনুশীলনে সেটপিসের ওপর বিশেষ জোর দিয়েছেন হাবাস। কর্নার ও লং-থ্রো কাজে লাগিয়ে গোল তুলে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। ৬ জন বিদেশি সমৃদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধে যুবভারতীতে দর্শকদের গ্যালারি ভরানোর আহ্বান জানানো হয়েছে। তবে পুলিশের পর্যাপ্ত অনুমতি না মেলায় ১২ তারিখের ম্যাচের জন্য মাত্র ১৭ হাজার টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে।
কোচ আন্তোনিও লোপেজ হাবাসের বক্তব্য (East Bengal AFC)
প্রস্তুতি ও মানসিকতা নিয়ে কোচ জানান, “হাতে খুব বেশি সময় পাইনি। ডুরান্ড কাপ চলায় অল্প প্রি সিজন পেয়েছি। তবে আমরা তৈরি, ট্যাকটিক্যালি ও মানসিকভাবেও।”
নাচো মানসালভের চোট নিয়ে বেশ বিরক্ত হাবাস। শোনা যাচ্ছ তার বদলিও খোঁজা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গে তাঁর মন্ “নাচোর চোট রয়েছে, তবে আমি ম্যাচ নিয়ে কথা বলতে চাই, কোনও ব্যক্তিকে নিয়ে নয়।”
ম্যাচের রণকৌশল ও পরিস্থিতি নিয়ে হাবাস বলেন, “আমাদের ম্যাচটা বুদ্ধি করে খেলতে হবে। প্রস্তুতি ভালো হয়নি কারণ সময় কম। হয়ত ম্যাচ এক্সট্রা টাইমে যেতে পারি। এখন আমাদের হাতে বিদেশি ফরোয়ার্ড বা ডিফেন্ডার নেই। তবে আমাদের ভালো খেলে ম্যাচ জিততে হবে।”
প্রতিপক্ষ দল সম্পর্কে তিনি জানান, “প্রতিপক্ষ সম্বন্ধে তেমন কিছু জানি না। গত মরশুমে ওদের কিছু ম্যাচ দেখেছি। তবে ওদের কোচ বদলেছে, খেলোয়াড় বদলেছে। কিন্তু আমি প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ।”
ফুটবলারদের প্রতি তাঁর কড়া নির্দেশ (East Bengal AFC)
“আমাদের ডিসিপ্লিন্ড হতে হবে, মাথাটা ঠিক জায়গায় রাখতে হবে।”
সমর্থকদের উদ্দেশ্যে কোচের বার্তা, “সমর্থকদের পাশে চাইছি আমরা। ওরা পাশে থাকলে আমরা বাড়তি সুবিধা পাবো। সমর্থকরা যেন মাঠ ভরিয়ে তোলে।”
দলের ফুটবলারদের নিয়ে তাঁর আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমার খেলোয়াড়েরা সেরা।”
আরও পড়ুন: Prakash Raj SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ: কড়া প্রতিক্রিয়া অভিনেতা প্রকাশ রাজের
ফুটবলার রশিদের বক্তব্য (East Bengal AFC)
মাত্র ১৩ দিনের অনুশীলন। তারপরেও আত্মবিশ্বাসের সুর রশিদের (East Bengal AFC) গলায়। দলের প্রস্তুতি নিয়ে রশিদ বলেন, “আমরা তৈরি।”
প্রতিপক্ষ দলের ফুটবলারের মুখোমুখি হওয়া প্রসঙ্গে তিনি জানান, “জাইদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ও আমার কাছে ভাইয়ের মত। তবে আগামীকাল আমরা প্রতিপক্ষ। তবে আমার দেশের খেলোয়াড়কে প্রতিপক্ষে পেয়ে খুশি, কারণ এতে বোঝা যায় আমাদের দেশ থেকে খেলোয়াড়েরা ভালো জায়গায় আসছে।”
ম্যাচের পরিকল্পনা নিয়ে রশিদ বলেন, “সমর্থকরা আমাদের কাছে ১২থ ম্যান। এই ম্যাচের জন্য ট্যাকটিক্যাল বুদ্ধি দরকার। এটা ভালো ম্যাচ হবে। গত কয়েক বছর এখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এটি। এই ম্যাচ জিতে ভারতীয় ফুটবলে ভালো একটা দিক দিতে চাই আমরা।”



