Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে ধোনি কবে মাঠে ফিরবেন সেটা স্পষ্ট নয় তার মধ্যে আবারও চোটের কবলে আরেক ক্রিকেটার (CSK)।
চোটের কবলে চেন্নাই পেসার (CSK)
আইপিএল ২০২৬-এ কলকাতার বিরুদ্ধে নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পাওয়ার পর বড় ধাক্কা চেন্নাই শিবিরে। আইপিএল-এর শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে চেন্নাই। একদিকে যেমন ধোনি কবে নামবেন কোনও ঠিক নেই। ব্রেভিস সদ্য চোট সরিয়ে দলে ফিরেছেন আর এর মধ্যেই চোটের কারণে পরের ম্যাচে অনিশ্চিত দলের বোলার (CSK)।
কেকেআর-এর বিরুদ্ধে ৩২ রানে দাপুটে জয় তুলে নিয়েছে ঋতুরাজের দল। ব্যাট হাতেও ভাল পারফর্ম করেন দলের ব্যাটাররা। সঞ্জু আগের ম্যাচে সেঞ্চুরি করার পর কলকাতার বিরুদ্ধে ৪৮ রানের ইনিংস খেলেছেন। এর পাশাপাশি ব্রেভিস এবং আয়ুষ মাত্রেও ঝোড়ো ব্যাট করে রান তোলেন। ফলে ব্যাটিং লাইন-আপ স্ট্রং হলেও চিন্তা বাড়ল বোলিং বিভাগ নিয়ে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দিশেহারা দেখায় কলকাতা শিবিরকে। ৯০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিজেরাই বেরিয়ে যায়। গ্রিন থেকে রিঙ্কু কেউই দলের হয়ে কোনও অবদান রাখতে পারছেন না। এই ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন নূর আহমেদ। একটি করে উইকেট পেয়েছিলেন খলিল আহমেদ, অংশুল কম্বোজ ও আকিল হোসেন। তবে ম্যাচ চলাকালীনই ধাক্কা খায় চেন্নাই। বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান খলিল, নিজের ওভারও শেষ করতে পারেননি তিনি (CSK)।

চতুর্থ ওভার বল করতে আসেন খলিল আহমেদ। তখন বল করার সময় দেখা যায় অস্বস্তি বোধ করেন তিনি কিন্তু চেষ্টা করেন বোলিং চালিয়ে যাওয়ার। কিন্তু সেটা তিনি করতে পারেননি। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে। তাঁর ওভারের শেষ বলটি করেন গুরজাপনীত সিং।

আরও পড়ুন: Constitution Amendment: আসছে ১৩১তম সংবিধান সংশোধনী বিল, কী থাকছে বিলে?
খলিল আহমেদ চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ বোলার। তাঁর চোট কতটা গুরুতর সেটা জানার জন্য খলিলের স্ক্যান করা হবে। চলতি মরশুমে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র দুই উইকেট নেওয়া এই পেসারের অনুপস্থিতি আগামী ম্যাচে দলের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ এর আগে তাঁকে দলের প্রয়োজনে ভাল পারফর্ম করতে দেখা গিয়েছে। ১৮ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই। চোটের সমস্যা কাটিয়ে পরের ম্যাচের আগে দল কতটা ঘুরে দাঁড়াতে পারবে এখন সেটাই দেখার (CSK)।


