Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের কাছে হারের পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতে চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
দলের কাছে জবাব চাইল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুটা ভাল হলেও শেষটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। গ্রুপ পর্বের ম্যাচে একের পর এক ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিলেও পাকিস্তানের কাছে বড় রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতীয় দলকে। পাকিস্তানের বিরুদ্ধে বোলিং ও ব্যাটিং ব্যর্থতার ফলে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। হারের পাশাপাশি মাঠে বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছে বৈভবদের। আর ভারতীয় দলের এমন পারফরম্যান্স ভালো নজরে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট চাইল বোর্ড (BCCI)।
সাধারণত যে কোনও টুর্নামেন্টের পর দলের ম্যানেজার BCCI-কে একটি রিপোর্ট জমা দেয়। যেখানে খুঁটিয়ে লেখা থাকে দলের পারফরম্যান্স ও বাকি সব বিষয়। কিন্তু দলের এরকম বাজে পারফরম্যান্সের পর অন্য পন্থা অবলম্বন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের কোচ ও অধিনায়কের সাথে আলোচনায় বসতে চায় বোর্ড। এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
২২ ডিসেম্বর, অর্থাৎ সোমবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়ার কথা যান গিয়েছে। গোটা টুর্নামেন্টেই অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার দরকার আছে বলেই মনে করছে বোর্ড। তাই গতানুগতিক ‘পারফরম্যান্স রিভিউ’-র পথে না হেঁটে টিম ম্যানেজমেন্টের থেকে জবাব চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে দেখা গিয়েছে একাধিক উত্তপ্ত মুহূর্ত। পাক প্লেয়ারদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশীরা। এই নিয়ে তোপ দেগেছেন পাক দলের কোচ সরফরাজ খানও। সেলিব্রেশনের সময়ে অসম্মানজনক আচরণ করেছেন ভারতীয় ক্রিকেটাররা বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Kazi Nazrul Islam: নজরুলের মর্যাদা রক্ষার দায় উপেক্ষিত হল ঢাকায়
পাক কোচ বলেন, ‘আমরা ভারতের সেই সব দলের বিরুদ্ধে খেলেছি যারা ক্রিকেটকে সম্মান করতে জানে। তবে এই তরুণ ক্রিকেটারদের আচরণ ঠিক ছিল না।’ তবে এই বিষয়টি নিয়ে আয়ুষ-বৈভবদের থেকে জবাব চাইবে কি না BCCI, সেটা নিশ্চিত নয় এখনও (BCCI)।


