Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এ বার বিজয় হাজারে ট্রফিতে যে দুই তারকার দিকে নজর ছিল সেই দুজনেই বাজিমাত করলেন। সেঞ্চুরি করলেন বিরাট-রোহিত দুজনেই (Virat Kohli)।
২২ গজে কিং কোহলির হুঙ্কার (Virat Kohli)
২২ গজে তাঁরা যখনই নামেন স্পটলাইট থাকে তাঁদের দিকেই। এবার বিজয় হাজারে ট্রফিতেও নজর ছিল দুই প্লেয়ারের দিকে। একজন কিং কোহলি এবং আরেকজন হিটম্যান। দুই তারকাই যেন ব্যাট হাতে জবাব দিলেন তাঁদের সমালোচক ও দলের নির্বাচক নির্বাচক প্রধানকে। এমন কি গম্ভীরকেও জবা দিয়েছেন বলেই মনে করছেন সমর্থকরা। দুই তারকা দুই প্রান্তে নামলেও তাঁদের আগুনে ফর্ম একই থাকলো। সিকিমের বিরুদ্ধে ৬২ বলে সেঞ্চুরি করলেন রোহিত এবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট কোহলি সেঞ্চুরি করলেন। নিলেন ৮৫ বল (Virat Kohli)।
বিরাট কোহলির খেলা সরাসরি না দেখতে পেয়ে হতাশ হয়েছিলেন সমর্থকরা। ভারতীয় ক্রিকেট বোর্ড এই খেলা সম্প্রচার করতে না পারায় সমালোচনার মুখেও পড়েছে। অন্যদিকে দিল্লি বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচ চিন্নস্বামী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে সরিয়ে দেয় BCCI। ফলে বন্ধ স্টেডিয়ামেই খেলতে হয় বিরাটদের। মাঠে গিয়েও খেলা দেখতে পারেননি সমর্থকরা। তবে বিরাটকে সরাসরি দেখতে না পাওয়ার আক্ষেপ মিটল তাঁর সেঞ্চুরিতে। বিরাটের ১০০ রানের মধ্যে রয়েছে ১১টি চার ও ৩টি ছয়। অর্থাৎ ৬২ রানই এসেছে তার চার ছয়ে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ঝাড়গ্রাম-গঙ্গাসাগরে শুভেন্দুর সভার অনুমতি, শর্তসাপেক্ষে সভার অনুমতি হাইকোর্টের
এই ম্যাচে বিরাট কোহলি অবশ্য সেঞ্চুরির আগে আরও একটা রেকর্ড গড়েন। তিনি ভারতের লিস্ট A ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রান করেন। ৩৩০টা ইনিংসে তিনি ১৬ হাজার রান করলেন বিরাট। এতদিন একমাত্র শচীন তেন্ডুলকর ছিলেন এই তালিকায়। ৩৯১টা ইনিংস নিয়েছিলেন ১৬ হাজার লিস্ট A রান করতে। সেটা বিরাট করলেন ৩৩০টা ইনিংসে এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে লিস্ট A ক্রিকেটে ১৬ হাজার রান করলেন। সমর্থকদের এখন একটাই প্রশ্ন তাঁর এই ফর্ম নিশ্চয়ই নির্বাচক ও হেড স্যার দেখছেন। এরপরেও বিরাট-রোহিতের খেলা নিয়ে কি সংশয় প্রকাশ করবেন তাঁরা? সেই উত্তর তো সময়ই দেবে আপাতত সমর্থকরা মেতে দুই তারকার আগুনে ব্যাটিংয়ে (Virat Kohli)।


