Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: রাহুল মুখোপাধ্যায়ের হাত ধরে টলিউডে এক নতুন প্রেমের মরসুমের পদধ্বনি! ‘কিশমিশ’ এবং ‘দিলখুশ’-এর সাফল্যের পর এবার পরিচালক নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘মন মানে না’ (Mon Maaney Na)। সম্প্রতি ছবির টিজার পোস্টার এবং চরিত্রদের লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
বড় পর্দায় শাশ্বত-কন্যার অভিষেক (Mon Maaney Na)
এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ হলো অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের কন্যা হিয়া চট্টোপাধ্যায়ের বড় পর্দায় অভিষেক। দাদু শুভেন্দু চট্টোপাধ্যায় এবং বাবা শাশ্বত চট্টোপাধ্যায়ের পর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে টলিউডে পা রাখছেন হিয়া। ছবিতে (Mon Maaney Na) তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক ভৌমিক এবং সৌম্য মুখোপাধ্যায়। এ ছাড়াও রয়েছেন শ্বেতা মিশ্রা, খরাজ মুখোপাধ্যায় এবং সুদীপা বসুর মতো একঝাঁক প্রতিভাধর শিল্পী।
আরও পড়ুন: Dev:দেবের জন্মদিনে নিজের হাতে কেক খাওয়ালেন রুক্মিনী: সমাজমাধ্যমে আপ্লুত অনুরাগীরা
ছবির প্রচারের শুরুটা হল এক ভিন্ন আঙ্গিকে। কোনও বিলাসবহুল আয়োজন নয়, বরং মানবিকতাকে সঙ্গী করেই যাত্রারম্ভ করল ‘মন মানে না’ টিম (Mon Maaney Na)। রবিবার সকালে কাঁকুড়গাছির ৩১ নম্বর ওয়ার্ডের একটি রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। সেখান থেকেই জনসাধারণের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু হলো প্রচারের লড়াই।
আরও পড়ুন: Actress Parno Mittra: দল বদলেই সামনে এল পার্নো মিত্রর সম্পত্তির অজানা হিসেব
রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিটি একটি নিটোল ত্রিকোণ প্রেমের গল্প বলবে বলে জানা গেছে। ফেব্রুয়ারি মাসে ‘ভ্যালেন্টাইনস ডে’-র আবহে ছবিটি মুক্তি পেতে চলেছে। শাশ্বত-কন্যার হাতেখড়ি আর ঋত্বিক-সৌম্যর রসায়ন পর্দায় কতটা জাদু দেখায়, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।


