Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৭ বছর নিজে যুক্ত ছিলেন KKR-এর সাথে তারপরেও আইপিএল-কে কটাক্ষ আক্রমের (Wasim Akram)।
আক্রমকে বড় সম্মান PCB-র (Wasim Akram)
কলকাতা রাইডার্সের বোলিং কোচ হিসেবে আক্রম দায়িত্ব পালন করেছিলেন। তাঁর সময়ে দুই বার আইপিএল খেতাব জিতেছে কলকাতা। ২০০৯ সল্ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্ত ছিলেন আইপিএল-এর সাথে। এবার সেই আক্রমের মুখেই শোনা গেল আইপিএল-কে কটাক্ষ। আর তার জন্য পেলেন বড় সম্মান। পাকিস্তান সুপার লিগের প্রতি এই আনুগত্য তাঁকে দিল বড় পদ পেতে সাহায্য করল। পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল সুলতান অফ সুইংকে । এই প্রথম বার আক্রমকে পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যাবে (Wasim Akram)।
বরাবরই পাকিস্তানকে শোনা গিয়েছে আইপিএল-কে কটাক্ষ করতে এবং পাকিস্তান সুপার লিগকে আইপিএল-এর সাথে তুলনা করতে। লন্ডনে পিএসএল-এর এক ইভেন্টে আইপিএল-কে নিয়ে কটাক্ষ করেন পাকিস্তানের এই কিংবদন্তি বোলার। আক্রম বলেন, ‘পিএসএলের সবথেকে ভাল দিক হল, এটা ৩৪ দিন ধরে চলে। অন্যান্য লিগের মতো এটা তিন মাস ধরে চলে না। বাচ্চা বড় হয়ে যায়, তবুও লিগ শেষ হয় না।’

আইপিএল-এর ও পিএসএল শুরু হচ্ছে এবার একই দিনে। আইপিএল-এর সুর ২৬ মার্চ। পাকিস্তানের ঘোষণা মতো পাকিস্তান সুপার লিগের শুরুও হবে একই সময়ে। অর্থাৎ দুই দেশের মধ্যে এই হাই ভোল্টেজ টুর্নামেন্টের মধ্যে সংঘাত হবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ২৬ মার্চ থেকে আইপিএল শুরুর কথা বলা হলেও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: Actress Shrabani Banik: ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন সপ্তাহ পরে শুরু হবে আইপিএল। বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। পিএসএল শুরু ২৬ মার্চ। ৩ মে শেষ হবে। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল ও পিএসএলের সূচির মধ্যে সংঘর্ষ হতে চলেছে। প্রসঙ্গত আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে আর PSL প্রথম শুরু হয়েছিল ২০১৬ সালে (Wasim Akram)।


