Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫-আজকের দিনটি (Horoscope Today) জ্যোতিষ মতে বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদ আজ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং সূর্য অবস্থান করছে ধনু রাশিতে। বাংলা সন ১৪৩২ অনুযায়ী, আজ রাত ১টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে পৌষ শুক্লা দ্বাদশী তিথি, তারপর শুরু হবে ত্রয়োদশী। পঞ্জিকা অনুসারে আজ সাধ্য যোগ ও শুভ যোগের সম্মিলিত প্রভাব রয়েছে। কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের সংযোগে সিদ্ধিদাতা গণপতির আশীর্বাদে কিছু রাশির জন্য দিনটি হতে পারে বিশেষ শুভ, আবার কয়েকটি রাশিকে থাকতে হবে বাড়তি সতর্কতায়।
মেষ রাশি (Horoscope Today)
আজ কাজকর্মে মিশ্র ফল (Horoscope Today) পাবেন। বাড়ি বা নির্মাণ সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। গাড়ি ব্যবহারে সাবধান থাকুন। তবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা চাকরির সম্ভাবনা উজ্জ্বল। পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। ভাই-বোনের সঙ্গে মতের অমিল হতে পারে, সংযম জরুরি।

বৃষ রাশি (Horoscope Today)
পারিবারিক পরিবেশ আজ তুলনামূলক (Horoscope Today) শান্ত থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। তীর্থ বা দূর ভ্রমণের ইঙ্গিত আছে। আয়ের তুলনায় ব্যয় নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কর্মস্থলে চাপ বাড়লেও সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন।
মিথুন রাশি (Horoscope Today)
আজ মানসিক অস্থিরতা বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পিতা ও সন্তানের স্বাস্থ্যের বিষয় চিন্তার কারণ হতে পারে। খাদ্যাভ্যাসে অনিয়ম হলে শারীরিক সমস্যা বাড়বে, তাই সতর্ক থাকুন।
কর্কট রাশি
হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার ইঙ্গিত মিলতে পারে। তবে কর্মক্ষেত্রে সুনাম রক্ষায় সতর্ক থাকা দরকার। প্রয়োজনে ঋণ পাওয়ার সুযোগ আসতে পারে।
আরও পড়ুন: Hand Shake: কেন ডান হাতেই হয় হ্যান্ডশেক?
সিংহ রাশি
স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি, বিশেষত সংক্রমণজনিত সমস্যায় ভোগার আশঙ্কা। আত্মীয়জনের কারণে বিব্রত হতে পারেন। ঋণ দেওয়া এড়িয়ে চলাই ভালো। পেশাগত পরিবর্তন ও বিনিয়োগে লাভের যোগ রয়েছে।

কন্যা রাশি
মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জমি-বাড়ি সংক্রান্ত আইনি বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। তবে নতুন ইলেকট্রনিক সামগ্রী কেনা বা কমিশনভিত্তিক কাজে লাভের সম্ভাবনা আছে।


