Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেস্ট বোলারদের ক্রমতালিকায় এখনও শীর্ষ স্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। তবে দু’জন ক্রমতালিকায় এগিয়ে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন (Jasprit Bumrah)।
শীর্ষ স্থান হারাতে পারেন বুমরা? (Jasprit Bumrah)
টেস্ট ক্রিকেটে বোলারদের শীর্ষ স্থান এখনও রয়েছে বুমরার দখলে। তবে সেই স্থান হারানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। ভারতীয় দলের সূচিতে কয়েক মাস কোনও টেস্ট না থাকায় এক নম্বর জায়গা হারাতে পারেন ভারতের এই তারকা পেসার। বুমরার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের এক বোলার (Jasprit Bumrah)।
আইসিসি বুধবার টেস্ট বোলারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে এক নম্বর জায়গায় রয়েছেন বুমরা। তাঁর রেটিং ৮৭৯। যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মিচেল স্টার্ক এবং নোমান আলি। স্টার্ক ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন। অন্যদিকে নোমান এগিয়েছেন দুই ধাপ। দুই বোলারেরই রেটিং ৮৪৩। অন্য অজি তারকা প্যাট কামিন্স চার নম্বরে নেমে গিয়েছেন। তাঁর রেটিং ৮৪১।

আরও পড়ুন: Kamya Kartikeyan: ইতিহাস গড়লেন কাম্যা কার্তিকেয়ন: দক্ষিণ মেরু জয়ে ভারতের গর্ব
অ্যাশেজ সিরিজ জুড়িয়ে স্টার্কের দাপট দেখা গিয়েছে। প্রথম চারটি টেস্টে তিনি নিয়েছেন ২৬টি উইকেট। নোমান পাকিস্তানের হয়ে চারটি টেস্ট হেলে নিয়েছেন ৩০টি উইকেট ২০২৫ সালে। আগামী অগস্টের আগে টেস্ট খেলার সুযোগ নেই বুমরার। কিন্তু স্টার্কের কাছে এখনও সুযোগ রয়েছে অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচ। পাকিস্তানের সিরিজ রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই দুই বোলারের কাছে রেটিং বাড়ানোর সুযোগ রয়েছে। বুমরার সঙ্গে তাঁদের পার্থক্য ৩৬ রেটিংয়ের। যার কারণে শীর্ষ স্থান হারানোর সম্ভাবনা রয়েছে বুমরার।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ বুমরা ছাড়া আর কোনও ভারতীয় বোলার নেই। ৬৯৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৬৯৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে রয়েছেন কুলদীপ যাদব (Jasprit Bumrah)।


