Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সিডনিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল এই অজি ক্রিকেটারের। সেখানেই খেলবেন তাঁর কেরিয়ারের শেষ টেস্ট (Usman Khawaja)।
অবসর ঘোষণা উসমান খোয়াজার (Usman Khawaja)
দীর্ঘদিন ধরেই তাঁর ফর্ম নিয়ে আলোচনা চলছিল। চর্চায় ছিল তাঁর কেরিয়ার আর সেই জল্পনার মধ্যে অবসর ঘোষণা করলেন অজি ব্যাটার উসমান খোয়াজা। সূত্রের খবর তাঁর ফর্ম নিয়ে অসন্তুষ্ট ছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মধ্যে কেউ কেউ অবসরের পরামর্শও দিয়েছিলেন। অবশেষে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। শুক্রবার ঘোষণা করলেন চলতি অ্যাসেজের সিডনি টেস্টই হবে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ (Usman Khawaja)।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে অবসর ঘোষণা করার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এই অজি টেস্ট ব্যাটার। স্ত্রী স্ত্রী র্যাচেল এবং দুই সন্তানকে পাশে নিয়ে তিনি বললেন, ‘কয়েক দিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলাম। অ্যাসেজে নামার সময়েও মাথায় ঘুরছিল, এটাই হয়ত আমার শেষ সিরিজ।’

অদ্ভুত হলেও সত্যি সিডনির এই মাঠেই তাঁর হাতেখড়ি হয়েছিল আর এখানেই তিনি কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন। এও এক অদ্ভুত সমাপতন। তিনি এখনও পর্যন্ত ৮৭টি টেস্ট খেলেছেন, তাঁর সংগ্রহে রয়েছে ৬,২০৬ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান। তাঁর অন্যতম সেরা ইনিংস ২৩২ রানের।
আগামী বছরে ভারত সফরে আসছেন অজি ব্রিগেড। সেই সফরেও তাঁর থাকার ইচ্ছা ছিল। এ দিন নিজেই বললেন, ‘এই নিয়ে র্যাচেলের সঙ্গে আলোচনা করেছিলাম। জানতাম, এটা একটা বড় সুযোগ। কয়েক দিন আগে অ্যান্ড্রুকেও বলি। ভারত সফরে আমাকে দলে রাখা নিয়ে চিন্তাভাবনাও চলছিল।’

আরও পড়ুন: Car Accident Bardhaman: বর্ধমানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের মৃত তিনজন
কিন্তু যেমন ভেবেছিলেন তেমনটা ঘটেনি। অ্যাসেজের দ্বিতীয় টেস্টেই দল থেকে বাদ পড়েন। পারফরম্যান্সে সেই ধারাবাহিকতা ছিল না। অনেক প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি ধারাভাষ্যকাররাও অবসর নিয়ে নেওয়ার পরামর্শই দিয়েছিলেন খোয়াজাকে। তবে দ্বিতীয় টেস্টে বাদ পড়াটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। খোয়াজার কথায়, ‘ওটা আমার কাছে একটা ইঙ্গিত ছিল, ঠিক আছে এ বার এগিয়ে যাওয়ার সময় এসেছে (Usman Khawaja)।’


