Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিভোর্স শব্দটি শুনলেই অনেকের (Silent Divorce) চোখ কুঁচকে যায়, আবার অনেকেই আশ্চর্য হয়ে ওঠেন। তবে সব ডিভোর্স মানেই আইনি বিচ্ছেদ নয়। অনেক সময় দেখা যায়, দম্পতিরা একই ছাদের তলায় থাকলেও সম্পর্কের ভেতরের বন্ধন ততটা নেই, এবং জীবন কাটে যেন ডিভোর্সের মতোই। এমন পরিস্থিতিকেই বর্তমানে ‘সাইলেন্ট ডিভোর্স’ বলা হচ্ছে।
আইনি বিচ্ছেদ হয় না (Silent Divorce)
সাইলেন্ট ডিভোর্সে আইনি বিচ্ছেদ (Silent Divorce) হয় না। কেউ সম্পর্কের নাম ডিভোর্স রাখতে চায় না, আবার আলাদা থাকলে সেটিকে সেপারেশন ধরে নেওয়া হয়। কিন্তু সাইলেন্ট ডিভোর্সে এগুলো কোনোটিই হয় না। দম্পতিরা একসাথে থাকেন, সমাজের কাছে স্বামী-স্ত্রী হিসাবে পরিচিত থাকেন। তবুও সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। এখানে বিচ্ছেদের কথা নীরবই থেকে যায়, মানে মনে হয় তারা একে অপরের সঙ্গে থাকলেও একে অপরের থেকে মানসিকভাবে আলাদা।

সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা কেন বাড়ছে? (Silent Divorce)
সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা কেন (Silent Divorce) বাড়ছে? মূল কারণ হচ্ছে দৈনন্দিন জীবনের চাপ ও ব্যস্ততা। দম্পতিরা একে অপরের অনুভূতি ভাগাভাগি করতে পারেন না। সময়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট অবহেলা, একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়া, দায়িত্ব ভাগ করে নেওয়া, এবং একে অপরের প্রতি অনভিপ্রেত মনোভাব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ভালোবাসা কমতে থাকে, কথাবার্তা বন্ধ হয়ে যায়, এবং একদিন আসে যখন সম্পর্ক মানসিক ও শারীরিক দিক থেকে বিলীন হয়ে যায়। কিন্তু আইনি বিচ্ছেদ নেওয়ার পরিবর্তে তারা একই ছাদের তলায় থেকেই আলাদা জীবন যাপন করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: Jayjit Shreya: গুঞ্জন হল সত্যি, টলিপাড়ায় আবার বিচ্ছেদের সুর…
কেন আইনি বিচ্ছেদ নেন না?
একসাথে থাকা সত্ত্বেও কেন আইনি বিচ্ছেদ নেন না-এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। অনেক সময় সন্তানদের কথা ভেবে তারা বিচ্ছেদের পথ নেন না। আবার আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতার দিক থেকেও অনেকেই বিচ্ছেদ এড়িয়ে যান। নতুনভাবে জীবন শুরু করার চিন্তা, সংসার সাজানোর দায়, এবং নতুন সম্পর্ক গড়ে তোলার অনিশ্চয়তা অনেককেই পিছিয়ে রাখে। অনেকের বিশ্বাস, একসাথে থাকলেও আলাদা থাকা তাদের জন্য মানসিকভাবে সহজ। সমাজের চোখে তারা ছোটও মনে হয় না এবং পারিবারিক কাঠামোও অক্ষুণ্ণ থাকে।


