Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ভোটার তালিকার বিশেষ (Mamata Banerjee) সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে এ বার সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগরে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, এসআইআরের শুনানির সময় সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধেই তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। মঙ্গলবার আদালত খুললেই এই বিষয়ে আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
মানবিকতা ও স্বচ্ছতার অভাব (Mamata Banerjee)
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানের পর বক্তব্য (Mamata Banerjee) রাখতে গিয়ে মমতা বলেন, এসআইআর প্রক্রিয়ার পরে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তাঁর অভিযোগ, এই পুরো প্রক্রিয়ায় মানবিকতা ও স্বচ্ছতার অভাব রয়েছে। তিনি বলেন, এমনকি অপরাধীরাও নিজেদের হয়ে সওয়াল করার অধিকার পায়, অথচ এখানে সাধারণ মানুষকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কে ভোটার থাকবেন আর কে বাদ যাবেন, তা ঠিক করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আদালতে গিয়ে মানুষের হয়ে কথা (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, প্রয়োজনে তিনি নিজেই আদালতে গিয়ে মানুষের হয়ে কথা বলবেন। তবে আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে। তাঁর বক্তব্য, “আমি আইনের ছাত্র, কিন্তু এখানে আমি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সওয়াল করতে চাই। আদালতের অনুমতি নিলে আমি নিজেই দেখাব, তৃণমূল স্তরে কীভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে।”
মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তীব্র আলোচনা
এর আগে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের প্রতিনিধি দল কমিশনে স্মারকলিপি জমা দেয় এবং মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তীব্র আলোচনা হয় বলেও জানা যায়। রবিবার মুখ্যমন্ত্রী নিজেও নির্বাচন কমিশনকে একটি দীর্ঘ চিঠি পাঠান, যেখানে তিনি এসআইআর প্রক্রিয়ার নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাঁর আশঙ্কা, এই প্রক্রিয়া ঠিকভাবে না চললে বহু বৈধ ভোটার তাঁদের ভোটাধিকার হারাতে পারেন, যা অপূরণীয় ক্ষতির কারণ হবে।

আরও পড়ুন: Silent Divorce: ডিভোর্স নয়, সাইলেন্ট ডিভোর্সকেই বেছে নেন বেশিরভাগ মহিলারা
এসআইআর-এর পদ্ধতি নিয়েও প্রশ্ন
এসআইআর-এর পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, কার পদবি বদলেছে বা কে শ্বশুরবাড়ি গিয়েছেন-এসব নাকি এআই দিয়ে ঠিক করা হচ্ছে। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ আদানপ্রদান হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লিখিত নির্দেশিকা ছাড়া এইভাবে কাজ চলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।


