Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফিতে দুটো ম্যাচ খেলার পর শোনা যাচ্ছিল আরও একটি ম্যাচে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। তবে সূত্রের খবর অনুযায়ী সরাসরি নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামবেন কোহলি।
বিজয় হাজারের পরের ম্যাচে নেই কোহলি? (Virat Kohli)
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি যখনই মাঠে নেমেছেন তাঁকে দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ বাড়তে থাকে। তার ব্যতিক্রম ঘটেনি বিজয় হাজারে ট্রফিতেও। দীর্ঘ দিন পরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বিরাট আর তাঁর প্রত্যাবর্তনে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তা রাতারাতি বেড়ে গেছে বহুগুণে। সেই ম্যাচের সরাসরি সম্প্রচার না হওয়ায় সমর্থকদের মধ্যে ক্ষোভের উদ্রেগও হয়েছিল (Virat Kohli)।
বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন কিং কোহলি। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। যার কারণে বিরাটের দাপট আবার বিজয় হাজারের ম্যাচে দেখার জন্য মুখিয়ে ছিলেন। অন্যদিকে বিজয় হাজারে ট্রফিতে রোহিতও ছিলেন নিজের ছন্দে। তবে তিনি দুটো ম্যাচ খেলে জানিয়ে দিয়েছিলেন যে আর খেলবেন না। এবার সেই পথেই হাঁটতে চলেছেন বিরাট। তাঁকে আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামতে দেখা যাবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ ছিল অন্তত দুটো ম্যাচ খেলতেই হবে ঘরোয়া টুর্নামেন্টে। সেই নির্দেশ মেনেই ভারতের দুই তারকা বিরাট ও রোহিত বিজয় হাজারে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তবে গুজরাটের পর শোনা যাচ্ছিল বিরাট ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধেও দলের হয়ে মাঠে নামতে পারেন। এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল দিল্লি ও জেলা ক্রিকেটের পক্ষ থেকেও।

তবে ম্যাচের একদিন আগে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে কোহলি এই ম্যাচে অংশ নেবেন না। বিরাট ৬ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলবেন না। প্রথম ম্যাচে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলেন। ঘরোয়া ক্রিকেটে তিনি রেকর্ড গড়েছেন অনেক। এর পর সমর্থকরা তাঁকে আবারও দেখার অপেক্ষা করছিলেন কিন্তু এই খবর সামনে আসার পর মন ভাঙছে ভক্তদের। বিরাট ভক্তদের এখন অপেক্ষা করতে হবে নিউ জিল্যান্ড সিরিজের জন্য (Virat Kohli)।


