Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রোহিতের আগেই হার্দিক পান্ডিয়া ২ জুনই বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দিয়েছেন (Rohit Sharma)।
রোহিতকে নিয়ে সামনে এল নতুন আপডেট (Rohit Sharma)
ভারতীয় দলের দুই অন্যতম তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। শুধু যে এরা তারকা তাই নয় বরং দলের অন্যতম বড় ভরসার মুখ। দুই তারকাই টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে। এখনও এই দুই তারকাকে দেখার জন্য উন্মাদনা কোনও অংশে কমেনি (Rohit Sharma)।
আইপিএল শেষ হয়েছে আর আজ থেকেই শুরুর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এই সিরিজ শেষ হলেই ওয়ানডে সিরিজও হয়েছে। সেই ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনার অন্যতম কারণ এই রো-কো জুটি। তবে বিরাট কোহলি ছিটকে গেছেন এই সিরিজ থেকে। তবে এবার হিটম্যানকে নিয়ে সামনে এল বড় আপডেট।
সদ্য শেষ হওয়া আইপিএল-এ বিরাট চোট পান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তবে রোহিত যাচ্ছেন ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে-এ। সেখানে তিনি ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে তবেই মিলবে ছাড়পত্র।

তবে অন্যদিকে বিরাট কোহলির চোট আরও উদ্বেগ বাড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী তাঁর পুরোপুরি সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে শুধু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় (Rohit Sharma)।
রোহিত শর্মা চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েছে। তবে পরে তিনি খেললেও খেলেছেন ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে। তবে আইপিএল শেষ হওয়ার পরেও রোহিতের সেন্টার অব এক্সেলেন্স-এ না যাওয়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে অন্যদিকে হার্দিক পান্ডিয়া ২ জুন বেঙ্গালুরুর ওই কেন্দ্রে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: India vs Afghanistan: ভারতের হয়ে টেস্ট অভিষেক তরুণ স্পিনারের
প্রথমে মনে করা হয়েছিল, আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজের আগে ৯ জুন রোহিত সরাসরি মুল্লানপুরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে এখন জানা গিয়েছে, তার আগে তাঁকে বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সূত্রের খবর, ৮ জুন তিনি সেন্টার অব এক্সেলেন্সে পৌঁছবেন। সেখানে তিন দিন থাকার কথা রয়েছে।
আইপিএল-এ বিরাটও চোট পেয়েছিলেন তবে সেই নিয়েই খেলা চালিয়ে যান তিনি। কিন্তু এখন জানা যাচ্ছে ১৪ জুলাই ইংল্যান্ড সফরেও অনিশ্চিত বিরাট। ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন আবার কবে একসঙ্গে দেখা যাবে রো-কো জুটিকে (Rohit Sharma)।


