Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগরের মঞ্চ থেকে ফের কেন্দ্র ও বিজেপির (Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রসঙ্গে তিনি দাবি করেন, রাজ্যে প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের ফর্ম জমা দেওয়ার সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও সেই সুযোগ দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবেই সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে।
কড়া সতর্কবার্তা (Mamata Banerjee)
এই প্রসঙ্গে তিনি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন (Mamata Banerjee), মানুষের অধিকার যদি মুছে ফেলার চেষ্টা করা হয়, তাহলে যারা এই কাজ করছে, তারাও একদিন রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। নাম না করে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকে মহাভারতের দুর্যোধন–দুঃশাসনের মানসিকতার সঙ্গে তুলনা করে মমতা বলেন, ক্ষমতার দম্ভে অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, ভোটের আগে রাজ্যে অশান্তি তৈরির ছক কষা হচ্ছে। কোথায় কীভাবে সামান্য গোলমাল পাকানো যায়, তার জন্য গোপনে নজরদারি চলছে বলেও তিনি দাবি করেন।

বিজেপিকে নিশানা (Mamata Banerjee)
বাংলাভাষী ও পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার প্রসঙ্গেও সরব হন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, অন্য রাজ্যে বাংলায় কথা বলার অপরাধে মানুষ হেনস্থার শিকার হচ্ছে, এমনকি প্রাণ হারানোর ঘটনাও ঘটছে। এই প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাহস থাকলে আমায় খুন কর”

সব মিলিয়ে, গঙ্গাসাগরের মঞ্চ থেকে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে একদিকে যেমন রাজ্যের উন্নয়ন ও সরকারের কাজের খতিয়ান উঠে এসেছে, তেমনই স্পষ্ট হয়েছে রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা। বিজেপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, ভোটাধিকার ও বাংলার স্বার্থে কোনও আপোস করা হবে না।


