Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শুরুতেই রাজনৈতিক উত্তাপ বাড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Abhishek Banerjee)। বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে প্রচারে নেমে শুক্রবার প্রথম জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সভা শুধু বক্তৃতার জন্য নয়, এক অভিনব রাজনৈতিক প্রতিবাদের মঞ্চ হয়ে উঠল যেখানে ‘জ্যান্ত ভূত’ তুলে ধরে নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলা হল।

কেন র্যাম্প? মঞ্চেই ব্যাখ্যা দিলেন অভিষেক (Abhishek Banerjee)
সভাস্থলে ব্রিগেডের আদলে তৈরি করা হয়েছিল একটি দীর্ঘ র্যাম্প (Abhishek Banerjee)। প্রথমে এই র্যাম্প ঘিরে কৌতূহল তৈরি হয় জনতার মধ্যে। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেই কৌতূহলের উত্তর দেন। তিনি বলেন, “আজ র্যাম্প নিয়ে সবার কৌতূহল। এই র্যাম্পে আজ তিন ভূত হাঁটবে।” এরপরই দর্শকদের সামনে র্যাম্প দিয়ে হেঁটে মঞ্চে ওঠেন তিন ব্যক্তি। অভিষেক জানান, এঁরাই সেই মানুষ, যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে যদিও তাঁরা সম্পূর্ণ সুস্থ ও জীবিত।
‘বেঁচে থেকেও মৃত’ (Abhishek Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই কমপক্ষে ২৪ জন জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে, এই তিনজনের পরিবার রয়েছে মেটিয়াবুরুজ ও কাকদ্বীপ এলাকায়, কমিশন তাঁদের খুঁজে না পেয়ে সরাসরি ‘মৃত’ বলে চিহ্নিত করেছে, কটাক্ষের সুরে অভিষেক বলেন, “কোনও দিন কি মৃত মানুষকে র্যাম্পে হাঁটতে দেখেছেন? তাই আমি র্যাম্প বানিয়েছি।”
নির্বাচন কমিশনের রিপোর্ট (Abhishek Banerjee)
এই ঘটনাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে পড়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট BLO (বুথ লেভেল অফিসার) নিজের ভুল স্বীকার করেছেন, ERO (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-এর রিপোর্টেও সেই ভুলের কথা লেখা রয়েছে, অর্থাৎ, এই তিনজনের নাম মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রশাসনিক গাফিলতিতে, তবে বিরোধীদের প্রশ্ন, এই ভুল কি শুধুই গাফিলতি, নাকি পরিকল্পিত?
ভোটাধিকার রক্ষার লড়াই বলে দাবি তৃণমূলের (Abhishek Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে সরাসরি ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত বলে আখ্যা দেন। তাঁর বক্তব্য,
“বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই জন্যই এদের মৃত দেখানো হয়েছে। আমরা যতদিন আছি, একটি মানুষেরও মৌলিক অধিকার কেড়ে নিতে দেব না।” তিনি স্পষ্ট করেন, এই লড়াই শুধুই তিনজনের নয় এটি লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই।
কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ (Abhishek Banerjee)
বারুইপুরের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ান অভিষেক। বিজেপিকে ‘বাংলা বিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ভাতে মারতে চেয়েছে বিজেপি সরকার। SIR নিয়ে এসেছে। এর জবাব মানুষই দেবে।” তাঁর দাবি, দিল্লির দালালি করে বিজেপি বাংলার সম্প্রীতি ও স্বার্থ রক্ষা করতে পারবে না। বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন তিনি। বলেন, “যার নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, তাকে সমর্থন করছে শুভেন্দু অধিকারী। এরা কি হিন্দু দরদী?”
.jpeg.webp)
আরও পড়ুন: Kolkata Air Pollution: শহরে শীতের দাপট, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ!
মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্নবাণ
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, গোটা দেশে ৪১২৩টি বিধানসভা রয়েছে, প্রত্যেক বিধানসভায় ৫৩ হাজার করে চাকরি দেওয়ার কথা ছিল, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাঁর মন্তব্য, “মোদী প্রমাণ করুন, ৫ হাজার করে চাকরি দিয়েছেন। দেখাতে পারলে আমি রাজনীতির আঙিনা ছেড়ে দেব।”



