Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। সোমবার সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তিনি চেস্ট স্পেশালিস্টদের কড়া নজরদারিতে রয়েছেন। যদিও চিকিৎসকদের দাবি, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনও কারণ নেই।
হঠাৎ শারীরিক সমস্যা বাড়ায় ভর্তি(Sonia Gandhi)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় গঙ্গারাম হাসপাতালে আসেন সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। প্রাথমিকভাবে এটি একটি রুটিন চেকআপ হিসেবেই ধরা হলেও পরে চিকিৎসকেরা তাঁকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন। ঠিক কী কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, সে বিষয়ে সরকারি ভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
দূষণের প্রভাবেই সমস্যা বাড়ার আশঙ্কা(Sonia Gandhi)
সূত্রের খবর, দিল্লির প্রবল দূষণের জেরে সোনিয়ার(Sonia Gandhi) শ্বাসযন্ত্র সংক্রান্ত সমস্যা হঠাৎ বেড়ে যায়। কাশির সমস্যাও তীব্র আকার নেয় বলে জানা যাচ্ছে। সেই কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসাও শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ কংগ্রেস নেত্রী
উল্লেখ্য, ৭৮ বছর বয়সি সোনিয়া গান্ধী বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বয়সজনিত নানা জটিলতার জন্য নিয়মিত চিকিৎসা করাতে হচ্ছে তাঁকে। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।
দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন
গত কয়েক বছরে দু’বার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। যদিও কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি, তবে তার পর থেকেই নানা শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের মতে, সেই জটিলতাগুলির প্রভাব এখনও তাঁর স্বাস্থ্যের উপর পড়ছে।
আরও পড়ুন: Suresh Kalmadi: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্রীড়া প্রশাসক সেই সুরেশ কালমাদি প্রয়াত
গত বছর শিমলাতেও অসুস্থ হয়ে পড়েন সোনিয়া
গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। সেই সময় তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে দিল্লিতে ফেরেন।
অসুস্থতার মধ্যেও রাজনীতিতে সক্রিয়
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন সোনিয়া গান্ধী। গত তিন বছর ধরে মাঝেমধ্যেই তাঁর অসুস্থতার খবর সামনে এসেছে। তবে শারীরিক সমস্যার মধ্যেও তাঁকে পরিষদীয় রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা গিয়েছে। যদিও দলের সংগঠনিক বিষয়ে এখন আর তেমনভাবে যুক্ত নন তিনি।


