Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত-নিউ জিল্যান্ড সিরিজ শুরুর আগে রো-কো জুটিকে নিয়ে সরল স্বীকারোক্তি নিউ জিল্যান্ড পেসারের (Rohit-Virat)।
কিউয়ি পেসারের স্বীকারোক্তি (Rohit-Virat)
রবিবার বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আর তার প্রস্তুতি সেরে নিচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। পাল্লা দিয়ে তৈরি হচ্ছে নিউ জিল্যান্ড শিবিরও। তবে ক্রিকেটপ্রেমীদের বিশেষ উন্মাদনা রয়েছে রো-কো জুটিকে নিয়ে। এই দুই তারকা ক্রিকেটারকে যে বল করা মোটেও সহজ হবে না এই কথা স্বীকার করলেন কাইলি জেমিসন। জেমিসন বলেন, ‘আমি অবশ্যই উত্তেজিত। ভারতীয় দল শক্তিশালী। দু’জন মহাতারকার কথা আলাদাভাবে বলতেই হবে। দীর্ঘদিন ধরে ওরা ক্রিকেটে আছে। তাই আবার ভারতে খেলার সুযোগ পেয়ে ভাল লাগছে। পরের কয়েক সপ্তাহ চ্যালেঞ্জের অপেক্ষায় (Rohit-Virat)।’
ভারতীয় উইকেটে যে রোহিত, বিরাটকে বল করা কঠিন এবং চ্যালেঞ্জের সেই কথাই শোনা গেল তাঁর মুখে। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনও প্রান্তে ওদের বিরুদ্ধে কঠিন বল করা। ঘরের মাঠে সেটা আরও বেশি। নিজেদের ডেরায় ওদের বিরুদ্ধে খুব বেশি বোলার তেমন সাফল্য পায়নি। সেই কারণেই ওদের এত রেকর্ড। আমার মনে হয়, পুরো ভারতীয় লাইন আপকে বল করা চ্যালেঞ্জিং। আমাদের আগাম পরিকল্পনা করতে হবে। সবটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। সেই কারণে তাঁদের লক্ষ্য থাকবে সংক্ষিপ্ত ফরম্যাট। সেই প্রসঙ্গে জেমিসন বলেন, ‘আমার মনে হয় এখন প্রত্যেক দলের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ। বিশেষ করে যারা ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে। আমরাও অন্যত্র নয়। আমরা তার প্রস্তুতির জন্য এক মাস সময় পেয়েছি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম ফোকাস একদিনের সিরিজ। তারপর টি-২০ সিরিজ নিয়ে ভাবব। শেষে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিয়ে।’
আরও পড়ুন: Colombia: মেক্সিকো কার্টেল নয়, ভেনেজুয়েলাই কি ট্রাম্পের আসল টার্গেট?
ভারতের বিরুদ্ধে সিরিজে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ২০২৭ বিশ্বকাপে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি বলেন, ‘আমি দু’জনকে বিশ্বকাপে দেখতে চাই। ওরা এখনও খুব ভাল ক্রিকেট খেলছে। তাই থামার কোনও কারণ নেই। স্পষ্ট সেট বলে দেয় দুজনের রেকর্ড। ওদের মোটেই হেলাফেলা করা যাবে না।’ তিন ম্যাচের একদিনের সিরিজের পর রয়েছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ (Rohit-Virat)।


